মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

সূচকের পতন হলেও বেড়েছে লেনদেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২৩৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: গতকালের মতো বড় পতন না হলেও আজ সোমবার পতন থেকে বের হতে পারেনি পুঁজিবাজার। সোমবার শেয়ারবাজারের প্রধান সূচক কমেছে। সাথে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দরও। তবে টাকার পরিমাণে আগের কার্যদিবস থেকে কিছুটা বেড়েছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬.২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৯১.৭৭ পয়েন্টে। 

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৩৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের কার্যদিবস থেকে ১৮ কোটি ৫৭ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৬১৬ কোটি ১১ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০০টি প্রতিষ্ঠানের  শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৪২টির এবং ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। 

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102