মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী

ভাইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক

মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত

নিউজ ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৫ এই পর্যন্ত দেখেছেন

ভাইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ভাইয়া হাউজিং অ্যান্ড হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেডের চেয়ারম্যান মারুফ সাত্তার আলী। ভাইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ভাইয়া হাউজিং অ্যান্ড হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেডের চেয়ারম্যান মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় তাকে পুনরায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। ব্যবসা ও করপোরেট খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন মারুফ সাত্তার আলী দেশের আবাসন, হোটেল ও পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। এর আগে ২০২৫ সালের ৩ আগস্ট ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং পরিচালনা পরিষদের ১৪১তম বোর্ড সভায় মারুফ সাত্তার আলীকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। সর্বশেষ সভায় তাকে পুনর্নির্বাচনের মাধ্যমে পরিচালনা পরিষদ তার প্রতি আস্থা পুনর্ব্যক্ত করেছে। প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি দেশের অন্যতম নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। প্রতিষ্ঠানটি মোটরযান, অগ্নি, মেরিন, ইঞ্জিনিয়ারিং, দুর্ঘটনাসহ বিভিন্ন ধরনের সাধারণ বীমা সেবা প্রদান করে আসছে।কোম্পানির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে প্রভাতী ইন্স্যুরেন্সের ৬৩টি শাখা কার্যক্রম পরিচালনা করছে। গ্রাহকদের নির্ভরযোগ্য বীমা সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দেশের বীমা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংশ্লিষ্টরা আশা করছেন, মারুফ সাত্তার আলীর নেতৃত্ব ও অভিজ্ঞতা কোম্পানির কার্যক্রম আরও গতিশীল করতে সহায়ক হবে এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102