বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
অক্টোবরে অনুষ্ঠিত হবে ৪র্থ বৃটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬ অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি

শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২৮ এই পর্যন্ত দেখেছেন

কানাডা প্রবাসীদের অর্থায়নে ও লেবু স্যার একাডেমির আয়োজনে শ্রীঙ্গমলে অনুষ্ঠিত হয়েছে শিক্ষাগুরু চক্ষু শিবির ও অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দের সম্মাননা প্রদান অনুষ্ঠান।

‎শতবর্ষের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক মরহুম মোঃ আব্দুল মালিক (লেবু স্যার) স্মৃতির স্মরণে গঠিত লেবু স্যার একাডেমির আয়োজনে সর্ববৃহৎ পরিসরে ধারাবাহিক চক্ষু শিবিরের আয়োজন করা হয়।

‎ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সম্মাননা অনুষ্ঠানের পাশাপাশি চক্ষু শিবির উপলক্ষে পুরো স্কুল জুড়ে ছিল শ্রীমঙ্গল উপজেলা এ পার্শ্ববর্তী উপজেলা থেকে আগত চক্ষু রোগীদের উপচে পড়া ভিড়।

যুক্তরাজ্যে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মরহুম মোঃ আব্দুল গফুর স্যারের সুযোগ্য সন্তান মুহাম্মদ আবদুল মুহিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অতিথি হিসেবে বক্তব্য রাখেন। যিনি জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি হিসেবে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করেছেন।

‎”শিক্ষাগুরু চক্ষু শিবির ও অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দের সম্মাননা অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অপর স্বনামধন্য শিক্ষক মরহুম মোঃ আব্দুল গফুর (গফুর স্যার) এর নামে। লেবু স্যারের কানাডা প্রবাসী প্রাক্তন ছাত্রবৃন্দের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য প্রদান করেন যোসেফ দাশগুপ্ত যশো।

‎উল্লেখ, কানাডার টরেন্টো নিবাসী খোকা পালের আন্তরিক সহযোগিতা ও তত্বাবধানে চক্ষু শিবির ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দের “সম্মাননা অনুষ্ঠান” এর পুরো ব্যয়ভার বহন করেন মরহুম লেবু স্যারের কানাডা প্রবাসী প্রাক্তন ছাত্র ও শুভানুধ্যায়ীরা।

যারা এই সামগ্রিক আয়োজনে আর্থিক সহায়তা প্রদান কারি হলেন, শ্রীমঙ্গলের কানাডা প্রবাসীপ্রফেসর কল্যাণ সোম (ব্রাম্পটন), বিজয় ভূষণ দেব চৌধুরী (মন্ট্রিয়াল) বিজয় রায়, রজত পাল, প্রফেসর মানসলাল সোম ও খোকা পাল, (টরেন্টো), যোশেফ দাশগুপ্ত যশো, উইনিপেগ, অসীমাভ চৌধুরী তাপস, এডমন্টন, বিশু চৌধুরী ও ইন্দ্রজিত মিত্র, টরেন্টো, বাপ্পি বিশ্বাস, মন্ট্রিয়াল,  কাব্য পাল-ম্যানিটোবা, মি. ডন ও মিসেস ভালেরী। অনুষ্ঠানের প্রচার ও প্রকাশনার সামগ্রিক ব্যয়ভার বহন করেন কানাডা প্রবাসী যোসেফ দাশগুপ্ত যশো। অনুষ্ঠানের অতিথি, ভলান্টিয়ার ও রোগীদের আপ্যায়নের ব্যয়ভার বহন করেন ফ্রান্সপ্রবাসী প্রয়াত অনুপ বিশ্বাস (আবু) এর পরিবারবর্গ।

‎সংবর্ধিত শিক্ষকবৃন্দ হলেন, আলহাজ্ব মাওলানা আল্লামা অধ্যক্ষ মোঃ আব্দুন নূর, বীরেন্দ্র চন্দ্র দেবনাথ, সুশান্ত কুমার দে(যীশু), দ্বীপেন্দ্র ভট্টাচার্য (দীপু),  সিরাজুল ইসলাম কোরেশী, বেণুধর ভট্টাচার্য্য, নরেশ দাশ, প্রদীপ্ত কুমার নন্দী, মোঃ মনসুর ইকবাল। প্রত‍্যেক শিক্ষককে লেবুস্যার একাডেমীর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও সম্মাননা পত্র প্রদান করা হয়।

‎অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন শ্রীমঙ্গল এর সর্ববয়োজেষ্ট্য নাগরিক রামসিং গৌড়। কর্দমাক্ত রাস্তা এবং বাংধক্যজনিত কারণে উনার আসা সম্ভব হয়নি।

‎অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীমঙ্গলের প্রবীণ ব্যাক্তিত্ব আলহাজ্ব মাওলানা আল্লামা অধ্যক্ষ মোঃ আব্দুন নূর বড় হুজুরকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও সম্মাননা পত্র প্রদান করা হয়।

‎প্রায় দেড়হাজার রোগীর চক্ষু পরীক্ষা ও ওষুধ প্রদান ও দেড় শতাধিক রোগীকে ছানি অপারেশন এর জন্য নির্বাচিত করা হয়। ছানি অপারেশনের জন্য নির্বাচিত রোগীদেরকে বাসযোগে বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল,মাতারকাপন, মৌলভীবাজার এ নিয়ে যাওয়া হয়। চক্ষু অপারেশন শেষে তাঁদেরকে আবার বাসযোগে শ্রীমঙ্গল ফেরত নিয়ে আসা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102