মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৪৫ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজারের আলীনগর সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি  চোরাকারবারী নিহত হয়েছে।

রোববার ভোরে আলীনগর সীমান্তে ভারতের অভ্যন্তরে মাগুরুলী নামক স্থানে তারবেড়ার কাছে গেলে ভারতীয় বিএসএফের গুলিতে তারা মিয়া নিহত হন। ৪৬ বিজিবি জানায় শনিবার রাতে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশি ৪/৫ জন চোরাকারবারী কর্তৃক ভারতীয় চোরাকারবারীদের সহায়তায় চোরাচালানী মালামাল আনয়নের নিমিত্তে পৃথিমপাশা ইউনিয়নের বিপরীতে সীমান্ত পিলার ১৮৪৫/৬৩এস হতে  আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে মাগুরুলী নামক স্থানে অবৈধভাবে প্রবেশ করলে বিএসএফ  সদস্যরা উক্ত চোরাকারবারী দলকে বাধা প্রদান করলে বাংলাদেশি চোরাকারবারীরা বিএসএফ সদস্যদের ওপর আক্রমণের চেষ্টা করে। সে সময় বিএসএফ সদস্যরা আত্মরক্ষার্থে চোরাকারবারীদের ওপর ফায়ার করলে বাংলাদেশি তারা মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। বাকিরা পালিয়ে যায়। নিহত যুবক মুড়াইছড়া বস্তির আব্দুল মালেকের ছেলে।
৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, নিহত চোরাকারবারী ইতিপূর্বে চোরাচালানী মালামাল পরিবহনের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে জানায় বিজিবি।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102