মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন

আগামী ১০ বছরের মধ্যে বন্ধ হতে পারে বিবিসি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি অভিজাত মনোভাব এবং নিরপেক্ষতার অভাবে আগামী ১০ বছরের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সংস্কৃতিমন্ত্রী নাদিন ডরিস। খবর ইন্ডিপেন্ডেন্টের। 

রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টির এক সম্মেলনে ব্রিটিশ সংস্কৃতিমন্ত্রী বিবিসির সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্ব চান না বলে জানান। তবে ২০২২ সালের এপ্রিল থেকে সরকারের সঙ্গে পরবর্তী লাইসেন্স ফি নিষ্পত্তি হওয়ার আগে বিবিসিকে বিভিন্ন পরিবর্তন আনার বিষয়ে রাজি হতে হবে।

নাদিন ডরিস বিবিসির সমালোচনা করে বলেন, বিবিসির দৃষ্টিভঙ্গি হলো- তারা একটি নিষ্পত্তি ফি পাবে এবং তারপরে তারা কীভাবে পরিবর্তন আনতে চান তা নিয়ে আমরা কথা বলব। আর আমার দৃষ্টিভঙ্গি হলো- কিভাবে আপনারা পরিবর্তন আনতে যাচ্ছেন সেটা বলবেন তারপর নিষ্পত্তি ফি পাবেন। ১০ বা ২০ বছরের মধ্যে লাইসেন্স ফি বাধ্যতামূলক হবে কি না জানতে চাইলে তিনি বলেন, বিবিসি কি ১০ বছর পরও থাকবে? আমি জানি না। এই মুহূর্তে পরিবেশটা খুবই প্রতিযোগিতামূলক।

প্রতিবেদনে বলা হয়, মন্ত্রিসভা পরিবর্তন হলে গত সেপ্টেম্বরে সংস্কৃতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান নাদিন ডরিস। দায়িত্বপ্রাপ্ত হয়ে মন্ত্রী জানিয়েছেন, ইতোমধ্যে তিনি বিবিসির পরিচালক টিম ডেভি এবং চেয়ারম্যান রিচার্ড শার্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিবিসির জন্য যারা কর দেয় তাদের জন্য গণমাধ্যমটি আরও কিভাবে প্রতিনিধিত্বমূলক হয়ে উঠতে পারে আমরা সেটা নিয়ে আলোচনা করছি। 

বিবিসিতে যারা চাকরি করে সংবাদমাধ্যমটি তাদের সংশ্লিষ্ট খবর বেশি প্রচার করে বলেও সমালোচনা করেন তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102