মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে এতিমদের খাবার বিতরণ

লায়ন উজ্জল কান্তি বড়ুয়া
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৬০ এই পর্যন্ত দেখেছেন
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের সহযোগী সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে রবিবার, (১৯ অক্টোবর) চট্টগ্রাম বন্দর নগরীর পশ্চিম নিমতলাস্থ আব্দুল হাই তা’লিমুল কোরআন হেফজখানা ও এতিমখানার শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলার ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ নুরুল আকবর কাজলের সভাপতিত্বে ও  সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়ার সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিপি লায়ন মো. মেজবাহ উদ্দিন, গভর্নর এডভাইজার লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, কনসার্ন রিজিওন চেয়ারপারসন লায়ন মোহম্মদ জিল্লুর রহমান এমজেএফ, কনসার্ন জোন চেয়ারপারসন লায়ন নাজমুল হুদা এমজেএফ, লায়ন কামাল উদ্দিন। ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক লায়ন মনির উদ্দিন চৌধুরী।
খাদ‍্য বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এতিমখানা পরিচালনা কমিটি মোহাম্মদ সায়েম উদ্দিন, মোহাম্মদ  সেকান্দর কোম্পানি, মাওলানা মোহাম্মদ মোখলেসুর রহমান, মো. রাশেদ হোসেন, লিও জেলা সভাপতি লিও মো. শওকত হোসেন, জেলা কোষাধ্যক্ষ লিও হোসেন মো. ইমরান নিকসন, ক্লাব সভাপতি লিও মিরাজ উদ্দিন, লিও নিলয় দাস, লিও এস এম রায়হান, লিও আরিফ চৌধুরী প্রমূখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102