
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১১, ২০২৬, ৩:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ৯:৫৪ অপরাহ্ণ
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে এতিমদের খাবার বিতরণ

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের সহযোগী সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে রবিবার, (১৯ অক্টোবর) চট্টগ্রাম বন্দর নগরীর পশ্চিম নিমতলাস্থ আব্দুল হাই তা'লিমুল কোরআন হেফজখানা ও এতিমখানার শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলার ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ নুরুল আকবর কাজলের সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়ার সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিপি লায়ন মো. মেজবাহ উদ্দিন, গভর্নর এডভাইজার লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, কনসার্ন রিজিওন চেয়ারপারসন লায়ন মোহম্মদ জিল্লুর রহমান এমজেএফ, কনসার্ন জোন চেয়ারপারসন লায়ন নাজমুল হুদা এমজেএফ, লায়ন কামাল উদ্দিন। ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক লায়ন মনির উদ্দিন চৌধুরী।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এতিমখানা পরিচালনা কমিটি মোহাম্মদ সায়েম উদ্দিন, মোহাম্মদ সেকান্দর কোম্পানি, মাওলানা মোহাম্মদ মোখলেসুর রহমান, মো. রাশেদ হোসেন, লিও জেলা সভাপতি লিও মো. শওকত হোসেন, জেলা কোষাধ্যক্ষ লিও হোসেন মো. ইমরান নিকসন, ক্লাব সভাপতি লিও মিরাজ উদ্দিন, লিও নিলয় দাস, লিও এস এম রায়হান, লিও আরিফ চৌধুরী প্রমূখ।
Bangladesh Office: Mostofapur Road (In Front Of Sadar Hospital), Moulvibazar-3200
UK Office: Alam House, Bristol, UK. E-mail: news.ukbdtv@gmail.com, ukbdtv@gmail.com
Copyright © 2026 ইউকে বিডি টিভি. All rights reserved.