মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত

গ্রিসে চালু হচ্ছে ই-পাসপোর্ট

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ২৬০ এই পর্যন্ত দেখেছেন

জাকির হোসাইন চৌধুরী, গ্রিস থেকে: ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ইতোমধ্যেই বাংলাদেশে অত্যাধুনিক ই-পাসপোর্ট চালু হয়েছে। এরই ধারাবাহিকতায় জাতির পিতার জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরেই বিদেশে প্রথম বাংলাদেশ মিশন হিসেবে জার্মানির বার্লিনের সঙ্গে গ্রিসের  এথেন্সেও চালু হতে যাচ্ছে ই-পাসপোর্ট।

গ্রিসের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, সেপ্টেম্বরের প্রথমার্ধেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এথেন্সে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করবেন।  ইতোমধ্যে দূতাবাসে যন্ত্রপাতি স্থাপনসহ সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।এখন শুধু আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা। 

এ প্রসঙ্গে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহ্‌মেদ জানিয়েছেন, আনুষ্ঠানিক উদ্বোধনের পর গ্রিস, মাল্টা ও আলবেনিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নির্ধারিত ফি দিয়ে ই-পাসপোর্ট গ্রহণ করতে পারবেন।  এছাড়া  ই-পাসপোর্টের একটি মোবাইল ইউনিট দূতাবাসে পৌঁছেছে। ফলে গ্রিসের দূরবর্তী দ্বীপাঞ্চল, মাল্টা ও  আলবেনিয়ায় বসবাসরত বাংলাদেশিরা এথেন্সে না এসেই সেসব জায়গায় দূতাবাসের কন্স্যুলার ক্যাম্পে ভ্রাম্যমাণ ইউনিটের মাধ্যমে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তিনি গ্রিস, মাল্টা ও আলবেনিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে তাদের সর্বপ্রথম ই-পাসপোর্ট সেবা গ্রহণের সুযোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রী এবং তার সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি ই-পাসপোর্টের কার্যক্রম উদ্বোধনের পর গ্রিস, মাল্টা ও আলবেনিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যথাসময়ে নিজ নিজ ই-পাসপোর্ট সংগ্রহ করার অনুরোধ জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102