মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

গাজায় ‘যুদ্ধাবসানের সময় এসেছে’: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৩১ এই পর্যন্ত দেখেছেন

প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন,মার্কিন মধ্যস্থতাকারীরা গাজা যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে যথেষ্ট অগ্রগতি হয়েছে উল্লেখ করে তিনি ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

মার্কিন মিত্রের জন্য তার সামগ্রিক সমর্থন সত্ত্বেও ইসরায়েলি পদক্ষেপ সম্পর্কে উদ্বেগের কথা স্বীকার করে বাইডেন তার পুননির্বাচিত হওয়ার ব্যাপারে সন্দেহকারীদের দাবি বাতিল করার লক্ষ্যে প্রায় ঘন্টাব্যাপী সংবাদ সম্মেলনে এই কথা বলেন।
ওয়াশিংটনে ন্যাটো শীর্ষ সম্মেলনের পর তিনি বলেন, অনেক কিছু আছে, যে বিষয় আমি ইসরায়েলিদের রাজি করাতে পারতাম। কিন্তু, মূল কথা হল আমাদের এখন সুযোগ আছে। এই যুদ্ধ শেষ করার সময় এসেছে।

বাইডেন স্বীকার করেছেন, ইসরায়েল এবং হামাসের মধ্যে ‘কঠিন,জটিল সমস্যা’ রয়ে গেছে। বাইডেন বলেন, যুদ্ধ শেষ করার ক্ষেত্রে‘ এখনও ফাঁক রয়েছে। তবে আমরা অগ্রগতি অর্জন করছি।

তিনি বলেন, ‘প্রবণতাটি ইতিবাচক এবং আমি এই চুক্তিটি সম্পন্ন করতে এবং এই যুদ্ধের অবসান ঘটাতে দৃঢ় প্রতিজ্ঞ, যা এখনই শেষ হওয়া উচিত।

বাইডেন এক মাসেরও বেশি আগে একটি পরিকল্পনা তৈরি করেছিলেন যাতে ইসরায়েল সাময়িকভাবে গাজায় হামলা বন্ধ করবে এবং হামাস যোদ্ধারা জিম্মিদেও মুক্তি দেবে,ধ্বংসাত্মক নয় মাসের যুদ্ধের স্থায়ী সমাপ্তির জন্য আলোচনার মঞ্চ তৈরি করবে।
হামাস পাল্টা প্রস্তাব নিয়ে ফিরে এসেছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার কিছু কট্টর-ডান সরকারের মিত্রদের কাছ থেকে পুশব্যাকের মুখোমুখি হয়েছেন।

তবে কূটনীতিকরা মূল মধ্যস্থতাকারী কাতারে বৃহস্পতিবার শেষ হওয়া সর্বশেষ আলোচনায় অগ্রগতির কথা বলেছেন। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৩৮,৩৪৫ জন নিহত হয়েছে, এদের বেশিরভাগই মহিলা ও শিশু।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102