মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী

বাংলাদেশে কবে আসছেন জানালেন মেসি

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৭৮ এই পর্যন্ত দেখেছেন

এবার কলকাতা ও বাংলাদেশে আসছেন কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি। আগামী বছরের শুরুতেই ঢাকায় আসবেন তিনি। সঙ্গে চমক হতে পারেন আরেক আর্জেন্টাইন তারকা খোলোয়াড় অ্যাঞ্জেল ডি মারিয়া। তাকেও মেসির সঙ্গে কলকাতা ও ঢাকা সফরে আনার চেষ্টা চলছে। ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জি-২৪ ঘণ্টার এক প্রতিবেদনে এমনটিই জানানো হয়েছে।

এর আগে বাংলাদেশ সফরে এসেছিলেন ‘বাজপাখি’ খ্যাত আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কলকাতা-বাংলাদেশ মিলিয়ে বিশ্বকাপ জয়ী গোলরক্ষকের ওই সফর নিয়ে ছিল বেশ উচ্ছ্বাস। এরপর ব্রাজিলের বিশ্বকাপ জয়ী রোনালদিনহো কলকাতা ও বাংলাদেশ ঘুরে গেছেন। তাদের বাংলাদেশে আনার কারিগর ছিলেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।

ভারতীয় সংবাদমাধ্যম জি-২৪ ঘণ্টার এক প্রতিবেদনে বলা হয়, ইন্টার মায়ামিতে খেলা সর্বকালের সেরা ফুটবলার খ্যাত লিওনেল মেসিকে কলকাতা ও বাংলাদেশে আনতে কথা-বার্তা শুরু করেছেন শতদ্রু। বিষয়টি নিয়ে মেসির বাবা হোর্হে মেসির সঙ্গে গিয়ে দেখা করে এসেছেন তিনি। মেসির সঙ্গে কথাও হয়েছে শতদ্রুর। দুই পক্ষের মধ্যে খুব ইতিবাচক কথা হয়েছে। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতে মেসিকে কলকাতা ও ঢাকায় এনে বড় ধামাকা দিতে পারেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102