মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

সাংবাদিকদের আয়কর

৪ আগস্ট নোয়াব সভাপতির বক্তব্য শুনবেন আপিল বিভাগ

আদালত প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৩৯ এই পর্যন্ত দেখেছেন

সংবাদপত্রে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের আয়কর মালিক দেবেন নাকি সাংবাদিকরা দেবেন- এ বিষয়ে মতামত দিতে নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) সভাপতি একে আজাদকে আগামী ৪ আগস্ট ডেকেছেন আপিল বিভাগ। ওইদিন তিনি নিজে উপস্থিত থেকে বা তার আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছে।

সোমবার (১ জুলাই) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে শুনানি করেন অ্যাডভোকেট সমীরণ মল্লিক ও অ্যাডভোকেট সাধন কুমার বনিক।

গত বছরের ২৪ জুলাই সংবাদপত্রের সাংবাদিক ও কর্মচারীদের নবম ওয়েজবোর্ডে গ্র্যাচুইটি ও আয়কর সংক্রান্ত মস্ত্রিসভার সুপারিশ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত না করে আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত।

গত ১৮ ফেব্রুয়ারি সংবাদপত্রে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের আয়কর মালিক দেবেন নাকি সাংবাদিকরা দেবেন এ বিষয়ে নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশনকে পক্ষভুক্ত করেন আপিল বিভাগ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102