প্রথমবারের মতো হবিগঞ্জে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণের তালিকা লটারির মাধ্যমে নির্ধারণ করা হলো। এনিয়ে কৃষকদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করেছে।কোন রাজনৈতিক বা প্রশাসনিক তদবিরে এবার কাউকে হারভেস্টার মেশিন দেওয়া হয়নি।
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর ভর্তুকির বরাদ্দকৃত ধান কাটার কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণের তালিকা জন সম্মূখে লটারির মাধ্যমে করা হয়েছে। হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী উপস্থিতিতে দুই শতাধিক কৃষকের মধ্যে ২৮ জন কৃষকের নাম লটারির মাধ্যমে বিজয়ী ঘোষনা করা হয়।
বুধবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার জেলা পরিষদ ডাকবাংলোতে এ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সাংসদ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ।
এ সময় উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম কুমার দাশ অনুপ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, নবীগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম,এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান,ইজাজুর রহমান, শাহরিয়াজ নাদির সুমন,মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিকী, নবীগঞ্জ উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন, পজীপ কর্মকর্তা শাকিল আহমদ, আওয়ামীলী নেতা মৃনাল কান্তি রায়,জাপা নেতা মুরাদ আহমদ , উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সল আহমদ, সাংবাদিক শাহ সুলতান আহমদ, সাগর আহমদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলিকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।