মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী

রাণীশংকৈলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল
  • খবর আপডেট সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১৫২ এই পর্যন্ত দেখেছেন
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে বাংলা নববর্ষ উপলক্ষে কুলিক নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৪ এপ্রিল) দুপুরে খনজনা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইয়াসমিন(১০) উপজেলার খনজনা গ্রামের ইব্রাহীম এর মেয়ে এবং তাসলিমা বেগম (৮) দিনাজপুর সদর উপজেলার মহারাজা মোড় এলাকার ইউসুফ আলীর মেয়ে। তাসলিমা খনজনায় তার নানার বাড়ি বেড়াতে এসেছিল।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শিরা জানায়, ঘটনার দিন দুপুরে ইয়াসমিন ও তাসলিমা খেলা করতে করতে বাংলা নববর্ষ উপলক্ষে সবার অগোচরে  হঠাৎ বাড়ির পাশে কুলিক নদীতে গোসল করতে যায়। সাঁতার না জনার কারণে বেশি পানিতে গেলে তারা দু’জনেই পানির নিচে তলিয়ে যায়। বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের নদীতে তাদের মরদেহ ভাসতে দেখে। পরে স্থানীয়রা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের পরিবারের পক্ষ থেকে কারো কোনো অভিযোগ না থাকায় তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু  মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102