হবিগঞ্জ পুলিশ সুপার (এসপি) আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে বাশডর গ্রামে আইনউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে আইনউদ্দিনকে আটক করে এটিইউ। অভিযানে সেখানে জঙ্গি তৎপরতা সংক্রান্ত তথ্য-উপাত্ত মিলেছে।
আটক যুবক কোনো জঙ্গি সংগঠনের সদস্য কিনা? জানতে চাইলে এসপি বলেন, এর বেশি তথ্য এখনও বলা যাচ্ছে না। পরে এটিইউ -এ সংক্রান্ত তথ্য জানাবে।