মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী

রিপাবলিকান পার্টির মনোনয়ন লড়াইয়ে

ট্রাম্পের সমর্থনে নিকি হ্যালির প্রার্থীতা প্রত্যাহার

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৮৯ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন জাতিসংঘের সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। একমাত্র প্রতিদ্বন্দ্বী সরে দাঁড়ানোয় ডোনাল্ড ট্রাম্পই এখন পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে একমাত্র মনোনয়ন প্রত্যাশী।

বুধবার (৬ মার্চ) সকালে দক্ষিণ ক্যারোলিনার চার্লসটনে এক ভাষণে তাকে সমর্থন দেওয়ায় সমর্থকদের ধন্যবাদ জানান নিকি হ্যালি। তিনি বলেন, এখন সময় এসেছে আমার প্রচারণা স্থগিত করার। এখন আমাদের দল ও দলের বাইরে যারা ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেন না তাদের ভোট অর্জন করার বিষয়টি তার ওপর নির্ভর করছে। আমি আশা করি ট্রাম্প সেটা করতে পারবেন।নিকি হ্যালি আরও বলেন, আমি তাকে (ট্রাম্পকে) অভিনন্দন জানাই। তার জন্য শুভ কামনা। যিনি আমেরিকার প্রেসিডেন্ট হবেন তার জন্যই শুভ কামনা। আমাদের দেশ এত মূল্যবান যে আমাদের পার্থক্য আমাদের বিভক্ত করতে পারবে না।

ডোনাল্ড ট্রাম্পের আমলে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন নিকি হ্যালি। তার আগে তিনি সাউথ ক্যারোলাইনার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ট্রাম্পকে একে একে সমর্থন জানিয়ে রিপাবলিকান পার্টির মনোনয়ন লড়াই থেকে সব প্রার্থী সরে গেলেও ‘সুপার টুইসডে’ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছিলেন নিকি।অন্যদিকে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে সুপার টিউসডেতে ১৪টি অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিও অনুষ্ঠিত হয়েছে। এর সবগুলোতে জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। কেবল আমেরিকান সামোয়া অঞ্চলে অনুষ্ঠিত ককাসে হেরে গেছেন তিনি।

উল্লেখ্য, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে দলের মনোনয়নপ্রত্যাশী বাইডেন যার কাছে হেরেছেন, তিনি খুব স্বল্প পরিচিত একজন ব্যবসায়ী। তার নাম জ্যাসন পামার।প্রশান্ত মহাসাগরীয় ছোট অঞ্চল আমেরিকান সামোয়ায় ডেমোক্র্যাটদলীয় ককাসে ভোট পড়েছে ৯১টি। এরমধ্যে প্রেসিডেন্ট প্রার্থী পদে বাইডেনের প্রতিদ্বন্দ্বী জ্যাসন পামার পেয়েছেন ৫১টি ভোট। আর বাইডেন পেয়েছেন ৪০টি।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102