মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী

দেশের ২১ জন বিশিষ্ট নাগরিকের একুশে পদক-২০২৪ লাভ

ষ্টাফ রিপোর্টার
  • খবর আপডেট সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ (একুশ) জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক-২০২৪ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

একুশে পদক স্বীকৃতি প্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিবর্গরা হলেন, ভাষা আন্দোলনে: মৌ. আশরাফুদ্দীন আহমদ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া (মরণোত্তর), শিল্পকলা (সংগীত): জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর); বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর), শুভ্র দেব,  শিবলী মোহাম্মদ, শিল্পকলা (নৃত্যকলা): ডলি জহুর, শিল্পকলা (অভিনয়); এম. এ. আলমগীর, খান মো: মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা), শিল্পকলা (আবৃত্তি): রূপা চক্রবর্তী, শাহজাহান আহমেদ বিকাশ, শিল্পকলা (চিত্রকলা); কাওসার চৌধুরী, শিল্পকলা (মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিং); মো: জিয়াউল হক, সমাজসেবায়: আলহাজ রফিক আহামদ, মুহাম্মদ সামাদ, ভাষা ও সাহিত্য; লুৎফর রহমান রিটন, মিনার মনসুর,  রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (মরণোত্তর) এবং শিক্ষায়: প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে একুশে পদক-২০২৪ প্রদানের সিদ্ধান্ত জানানো হয়েছে।

 

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102