মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ৪৩০ এই পর্যন্ত দেখেছেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর দুই দিনের সফরে গোপালগঞ্জে পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান শেখ হাসিনা।

May be an image of 1 person

প্রথমেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর নতুন মন্ত্রীসভার সদস্যদের নিয়ে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাতে অংশ নেন। এসময় তার সঙ্গে বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানাসহ মন্ত্রীসভার সকল সদস্য, আওয়ামী লীগের সংসদ সদস্যরা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

May be an image of 2 people

এরপর তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধে উপস্থিত পরিবারের সদস্য ও টৃঙ্গিপাড়ায় তার বাড়ির প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন।

বঙ্গবন্ধুর সমাধি থেকে তিনি টুঙ্গিপাড়া আওয়ামী লীগ কার্যালয় আয়োজিত এক কর্মীসভায় বক্তব্য দেবেন। এরপর আগামীকাল রোববার (১৪ জানুয়ারি) কোটালীপাড়ায় কর্মীসভায় বক্তব্য দেবেন।

এর আগে সকাল সোয়া ৯টার দিকে নিজের সরকারি বাসভবন গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন শেখ হাসিনা। সকাল দশটার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর পদ্মাসেতু অতিক্রম করে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে সাজ সাজ রব। বিভিন্ন ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো গোপালগঞ্জ জেলা। স্থানীয় নেতাকর্মীরাও অধীর আগ্রহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাত পেতে মুখিয়ে আছেন।

May be an image of 10 people, dais and text

সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই দিনের সফরে নিজের নির্বাচনি এলাকা গোপালগঞ্জে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ৭ জানুয়ারির নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২২২টিতে জিতে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102