


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে মৌলভীবাজার জেলা সদরের ৬নং একাটুনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অফিস উদ্বোধন ও দোয়া শেষে আয়োজিত এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার ও রাজনগর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ জিল্লুর রহমান উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে জাতির জনক বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলার আলোর মিছিল তথা স্মার্ট বাংলাদেশ গড়ার দীপ্ত শপথে আগামী ৭ ই জানুয়ারির নির্বাচনে স্বাধীনতা, অস্প্রদায়িকতা ও উন্নয়নের প্রতীক”নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন আমাকে নৌকায় ভোট দিয়ে সংসদে পাটালে শুধু মৌলভীবাজারে মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় নয়, কৃষি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠা করা হবে।
অন্যান্য দাবি দাওয়া অবশ্যই বাস্তবায়ন করা হবে, তাই স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ও উন্নয়নের অব্যাহত রাখার জন্য অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে ৭ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিতে হবে।
৭১ এর বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ দুরুদ মিয়ার সভাপতিত্বে এবং মৌলভীবাজার আওয়ামী যুবলীগের সহ সভাপতি ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মবস্বির আহমদ এবং কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর অন্যতম ট্রাষ্টি ও একাটুনা বাজার সমিতির সভাপতি মোহাম্মদ মুজিব মনসুর এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মালিক সুয়েব, লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লন্ডনে বঙ্গবন্ধু ভাস্কর্যের প্রতিষ্ঠাতা আফসার খান সাদেক, যুক্তরাষ্ট্রের নিউজার্সি আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ গিয়াস উদ্দিন বক্তব্য রাখেন।
অফিস উদ্বোধনকালে বৃটেন থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, ওয়েলস আওয়ামী সিনিয়র সহ সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর টেলিকনফারেন্সে বক্তব্য প্রদান কালে উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে জাতির জনক বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা বিনির্মাণে মানণীয় প্রধাণমন্ত্রীর ডিজিটাল বাংলার আলোর মিছিল তথা স্মার্ট বাংলাদেশ গড়ার দীপ্ত শপথে আগামী ৭ ই জানুয়ারির নির্বাচনে স্বাধীনতা, অস্প্রদায়িকতা ও উন্নয়নের প্রতীক”নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ইয়ুথ সেক্রেটারি নাজমুল ইসলাম সুমন, ফখরুল ইসলাম, আমিনুল ইসলাম সহ অন্যান্য স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ, ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সভাস্থল কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর অন্যতম ট্রাষ্টি মোহাম্মদ কামাল মনসুর এর নৌকা নৌকা শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে।
নিউজ /এমএসএম