মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

পুতিনকে অভিবাদন জানাল হামাস

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৬৬ এই পর্যন্ত দেখেছেন

গত বুধবার রুশ প্রেসিডেন্ট পুতিন বেসামরিক লোকজন ‘হতাহতের সংখ্যা কমিয়ে শূন্যতে নামিয়ে আনতে’ উভয় পক্ষের প্রতি আহ্বান জানান। পরে গতকাল শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ও একইভাবে শান্তি ফিরিয়ে আহ্বান জানান। এছাড়া শুক্রবার জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূতের পক্ষ থেকেও যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়।

শনিবার (১৩ অক্টোবর) সকালে ফিলিস্তিনের গাজার নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাস এক বিবৃতিতে ইসরায়েলের আগ্রাসন বন্ধে ‘রাশিয়ার অবিরাম প্রচেষ্টাকে’ স্বাগত জানিয়েছে। হামাসের বরাত এ খবর জানিয়েছে সিএনএন।

হামাস বলেছে, আমাদের লোকজনের ওপর জায়নবাদী আগ্রাসন, গাজায় দখলদারিত্ব, ত্রাণ সরবরাহ বন্ধ এবং বেসামরিক লোকজনের ওপর চলমান হামলার বিরুদ্ধে দাঁড়িয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে অবস্থান নিয়েছেন, (আমরা) তাকে অভিবাদন জানাই।

শনিবার (৫ অক্টোবর) হামাসের রকেট হামলার পরের দিন রোববার ইসরায়েলের পাল্টা বিমান হামলার মধ্যে দিয়ে শুরু হয় হামাস-ইসরায়েল যুদ্ধ। সর্বশেষ গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ অঞ্চলে ইসরায়েলি বোমাবর্ষণে সাত দিনে ৬১৪ শিশু, ৩৭০ জন নারীসহ কমপক্ষে ১৯০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় আট হাজার ফিলিস্তিনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102