মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন

জয়ের যুক্তরাষ্ট্রে অবস্থান নিয়ে আরাফাত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২১ এই পর্যন্ত দেখেছেন

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রেই আছেন বলে জানিয়েছেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত। বৃহস্পতিবার নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

তিনি লেখেন, বিএনপি-জামায়াতি গুজববাজ গোষ্ঠী গত বেশ কিছুদিন ধরে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে একটি গুজব ছড়িয়ে যাচ্ছে। তারা বলছে, সজীব ওয়াজেদ জয় নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে নেই, কারণ তাকে সেখানে ঢুকতে দেয়া হচ্ছে না। এদের নিম্নমানের রুচি এবং মিথ্যাচারের কোনো সীমা নেই। এদের রাজনীতি ঘুরপাক খায় নোংরামি, রুচিহীনতা এবং মিথ্যাচারের আবর্তে।

আরাফাত আরও জানান,সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রেই আছেন। গত বছর আমি যখন যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম তখন তার সাথে আমার দেখাও হয়েছিল। ৩ মাস আগেও সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে এসেছিলেন যুক্তরাষ্ট্র থেকেই।

তিনি আরও জানান, বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে এই মুহূর্তে ওয়াশিংটন ডিসির অদূরে ভার্জিনিয়া স্টেটে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায়ই অবস্থান করছেন। জয় তার মা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করবেন তার নিজের বাসায়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102