মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
অক্টোবরে অনুষ্ঠিত হবে ৪র্থ বৃটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬ অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি

ঠাকুরগাঁওয়ে নার্সিং ইনস্টিটিউট ভবনের উদ্বোধন

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৬ এই পর্যন্ত দেখেছেন

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে নার্সিং ইনস্টিটিউটের মাল্টিপারপাস ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) ফিতা কেটে ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

ঠাকুরগাঁও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) লিজা বেগম, রংপুর সার্কেল-৭ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধায়ক প্রকৌশলী কাজী সামসুল আলম, ২৫০ শর্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত¡বাধায়ক ডা: শেখ মাসুদ, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, দিনাজপুর বিভাগের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহফুজুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থীসহ মিডওয়াইফ কোর্সের শির্ক্ষার্থীগণ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102