মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

অবশেষে ভারত-পাকিস্তান রিজার্ভ ডে’র খেলা শুরু

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৪ এই পর্যন্ত দেখেছেন

বৃষ্টির কারণে ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডে’তে। কিন্তু সময়মতো (বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা ছিল) শুরু করা যায়নি ভারত-পাকিস্তানের রিজার্ভ রিজার্ভ ডে’র খেলাও।

অবশেষে সোয়া দুই ঘণ্টা পর মাঠ প্রস্তুত হলো। শুরু হলো রিজার্ভ ডে’র খেলা। ২৪.১ ওভারে ১৪৭ রান নিয়ে মাঠে নেমেছে ভারত।

রোববারই ছিল ভারত-পাকিস্তানের খেলা মূল সূচি। টসও হয়েছিলো। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল মিলে ১২১ রানের জুটি গড়ে তোলেন। এরপর দুই উইকেট হারায় তারা। ২৪.১ ওভারের ১৪৭ রান করার পরই নামে বৃষ্টি।

আজও কলম্বোয় সকাল থেকে আবহাওয়া ছিল খারাপ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিলো, আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবুও ক্রিকেটপ্রেমীরা আশায় ছিলেন যদি পরিস্থিতি ভালো হয়ে যায়! কিন্তু না, কিছুক্ষণ পরপর বৃষ্টি নামছিলো। বৃষ্টি বন্ধ হলে মাঠ শুকানোর চেষ্টা করা হচ্ছিলো।

পৌনে চারটার দিকে বৃষ্টি বন্ধ হয়ে যায় এবং উইকেটের ওপর থেকে কভার সরিয়ে ফেলা হয়। অবশেষে শুরু করা গেছে ম্যাচটি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102