মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী

পারিবারিক আনন্দ উল্লাসে মেতে উঠার অপেক্ষায় হাজারো মানুষ

আমেরিকায় শ্রীমঙ্গলবাসীদের বনভোজন

মোঃ কাওছার ইকবাল
  • খবর আপডেট সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৬ এই পর্যন্ত দেখেছেন

প্রতিবারের ন্যায় এবারও শ্রীমঙ্গলের আমেরিকা প্রবাসীদের বনভোজন হয়ে উঠবে “একটুকরো শ্রীমঙ্গল”। গ্লেন আইলেন্ড পার্কের মিলন মেলায় পারিবারিক আনন্দ উল্লাসে মেতে উঠবে শ্রীমঙ্গলের হাজারো মানুষ। এছাড়াও আমন্ত্রিত হয়ে অনেকেই যোগ দেবেন মনোরম এই আয়োজনে। ইতোমধ্যে সকল  আয়োজন সুসম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর উদ্যোগে বনভোজন ২০২৩ অনুষ্ঠিত হচ্ছে রবিবার (১০সেপ্টেম্বর) আমেরিকা সময় সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। স্থান গ্লেন আইলেন্ড পার্ক, প্যাভেলিয়ন-৩, ওয়াইমান এভিন্যু, নিউ রছেল, নিউইয়র্ক।

সংগঠনের সভাপতি মামুনুর রশিদ শিপু ও সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ চৌধুরীর নেতৃত্বে কার্যকরি কমিটির সভায় গঠিত বনভোজন উদযাপন কমিটির আহ্বায়কের দ্বায়িত্ব পালন করছেন মিজানুর রহমান। যুগ্ম আহ্বায়কের দ্বায়িত্বে রয়েছেন আলতাফ হোসেন ও খলিলুর রহমান। সমন্বয়কারীর দ্বায়িত্বে রয়েছেন মোস্তাক এলাহী চমন। সদস্য সচিবের দ্বায়িত্ব পালন করছেন ইমদাদুল হক ইপু। সদস্য জুয়েল গাজী, বিজু পুরকায়স্থ, ইমরুল কায়েস ফয়েজ বক্স ও সুলতানা পলি। এছাড়াও এক ঝাঁক দ্বায়িত্বশীল সেচ্ছাসেবীর তত্বাবধানে পুরোটা আয়োজন সুশৃঙ্খল ব্যবস্থাপনায় সমাপ্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকবৃন্দ।

অনুষ্ঠানের ব্যাপক আয়োজনকে সফল করতে স্পন্সর হয়েছে- এম এন্ড এন হোম কেয়ার, এম-আইসি, বিডি অটো রিপেয়ার এন্ড কলিশন, মাছওয়ালা, পার্কচেস্টার ব্রোনকস রিয়েলটি, বেঙ্গল ট্যাক্স অ্যান্ড মাল্টিপারপাস সার্ভিসেস লিঃ, হাসান মালিক এসকিউ, সোনালী ইনশিওরেন্সও এজেনৃসী, আপন এসোসিয়েটস ও গোল্ডেন প্যালেস ক্যাটারিং সার্ভিস। এছাড়াও ঝলক দত্ত, মুহাম্মদ আবুল বাশের, দিলদার হোসেন, কসমিকো যাবতীয় খেলাধুলার স্পন্সর হয়েছেন।

বনভোজনে রয়েছে আকর্ষনীয় লটারীতে রয়েছে দামী ও মনোলোভা সব পুরস্কার। লটারীর ১ম পুরস্কার: আইফোন আপেল ১৫, সৌজন্যে- অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনক। ২য় পুরস্কার: ৬৫” টেলিভিশন”-সৌজন্যে- গোল্ডেন প্যালেস ক্যাটারিং সার্ভিস), ৩য় পুরস্কার: রোবট ভ্যাকুয়াম অ্যান্ড মপ, সৌজন্যে- হারুন আলী, সোনালী ইন্স্যুরেন্স এজেন্সি, ৪র্থ পুরস্কার: ল্যাপটপ, সৌজন্যে- ময়নুল ইসলাম, মেগা হোম রিয়েলটি, ৫ম পুরস্কার: ল্যাপটপ- সৌজন্যে মঈন চৌধুরী, অ্যাটর্নি এট ‘ল’, ৬ষ্ঠ পুরস্কার : ৪০” এইচডি টিভি-সৌজন্যে-আতিকুল ইসলাম জাকির, ফাস্ট এইড হোম কেয়ার, ৭ম পুরস্কার: রাইস কুকার, সৌজন্যে-কসমিকো, ৮ম পুরস্কার: রাইস কুকার, সৌজন্যে-কসমিকো।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102