মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন উদ্দোগে

বঙ্গবীর এম এ জি ওসমানীর ১০৫ তম জন্ম বার্ষিকী পালিত

নাজমুল সুমন
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৪২ এই পর্যন্ত দেখেছেন

মহান মুক্তিযুদ্ধের ‘কমান্ডার-ইন-চিফ’ জেনারেল মুহাম্মদ আতাউল গনী ওসমানীর ১০৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সোমবার গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর পক্ষ থেকে এক ভ্যাচুয়াল স্মরণ সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ময়নুল চৌধুরী হেলাল এর পরিচালনায় অনুষ্টানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমেরিকার ডিকসেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বীর মুক্তিযোদ্বা ডাঃ জিয়াউদ্দিন আহমদ এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বাংলাদেশ ইউনিটের সভাপতি জনাব এ এম বদরুদ্দোজা।

ভ্যাচুয়ালি স্মরণ সভার আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রুপা চক্রবর্তী , প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন ,গ্লোবাল এসোসিয়েশন সহ সভাপতি কাপ্তান হোসেন , সহ সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সহ সভাপতি আবুল কালাম আজাদ ছোটন, ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ মকিস মনসুর ,সহ সভাপতি শেখ ফারুক আহমেদ ,কোষাধ্যক্ষ রফিকুল হয়দার , বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক ইনজিনিয়ার মুহিব উদ্দিন, নিউজার্সি শাখার সভাপতি মোশারফ আলম , সহ সভাপতি আবুল কাশেম মজুমদার, সহ সভাপতি আখলাকুল আম্বিয়া চৌধুরী সহ সভাপতি রেজাউল করিম চৌধুরী গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক শ্যামল কান্তি চন্দ, চলচ্চিত্র পরিচালক এম মোক্তাদির, ইউকে বিডি টিভির ভাইস চেয়ারম্যান শেখ নুরুল ইসলাম সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে যোগদান করেন।

সভায় বক্তারা মরহুম জেনারেল ওসমানীর যথাযথ মু্ল্যায়নের জন্য সরকারের নিকট দাবী জানান। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ডাঃ জিয়াউদ্দিন আহমদ মুক্তিযুদ্বের এই বীর সেনানীর জীবন ও আদর্শ নিয়ে আরো গবেষনার আহ্বান জানান ভবিষ্যতে ওসমানীকে নিয়ে বিশ্ববাসীকে সম্মেলন করার আহ্বান জানান । সমাপ্তি পর্বে সভাপতির বক্তব্যে কাপ্তান হোসেন সভায় উপস্হিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান।

শেখ ফারুক আহমেদ এর দোয়ার পর সাধারণ সম্পাদক ময়নুল চৌধুরী হেলাল সভার মূল উদ্দ্যোক্তা গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর সহ সভাপতি জনাব মোহাম্মদ মকিস মনসুর সহ সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন ।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ও বিশ্বময় বসবাসকারী সকল সদস্যবৃন্দ জেনারেল এম এ জি ওসমানীর যথাযথ মুল্যায়নের আহ্বান জানানোর পাশাপাশি সভায় বক্তারা মরহুম জেনারেল ওসমানীর যথাযথ মু্ল্যায়নের জন্য সরকারের নিকট দাবী জানিয়েছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102