মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত

জেগে উঠেছে ইতালির মাউন্ট ইটনার আগ্নেয়গিরি

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২৩৬ এই পর্যন্ত দেখেছেন

ইতালির বিখ্যাত পর্যটনস্থল সিসিলিতে জেগে উঠেছে মাউন্ট ইটনার আগ্নেয়গিরি। আর আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের কারণে সোমবার (১৪ আগস্ট) সেখানকার কাটানিয়া বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

সিসিলির এই বিমানবন্দর কর্তৃপক্ষ সোমবার এক বিবৃতিতে বলেছিল, ‘ইটনায় অগ্ন্যুৎপাত এবং ছাই বৃষ্টির কারণে রাত ৮টা পর্যন্ত সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দেওয়া হলো। এর আগে এদিন সকালে কর্তৃপক্ষ জানিয়েছিল, দুপুর ১টা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ থাকবে। কিন্তু পরবর্তীতে সেই সময় বৃদ্ধি করা হয়।

সিসিলির কাটানিয়ার মেয়র এনরিকো ত্রানতিনো জানিয়েছেন, অনেক রাস্তাঘাট আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে যাওয়ায়— আগামী ৪৮ ঘণ্টা সেখানে সব ধরনের মোটরসাইকেল ও বাইসাইকেল চলাচল বন্ধ থাকবে।

আগ্নেয়গিরি থেকে উড়ে আসা ছাই যে কোনো সময় পিচ্ছিল হয়ে যেতে পারে। আর এ কারণে রাস্তায় ঘটতে পারে দুর্ঘটনা। এ আশঙ্কা থেকেই মোটরসাইকেল ও সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

গত ২১ মে একবার কাটানিয়া বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল। তখনও সেখানে জেগে উঠেছিল এই আগ্নেয়গিরিটি।

পর্যটনসহ বিভিন্ন কারণে এটি ইতালির ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম একটি। গত বছর প্রায় ১ কোটি মানুষ এই বিমানবন্দর ব্যবহার করে নিজেদের গন্তব্যে আসা-যাওয়া করেছেন। এটি মূলত ইতালির পূর্বাঞ্চলের সিসিলি শহরের বাসিন্দারা ব্যবহার করে থাকেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102