মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

আ’লীগের ৩ সংগঠনের শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন

আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ঢাকা বিভাগীয় সমাবেশ শান্তি সমাবেশ শুরু হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) বিকেল তিনটার কিছু পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও পশ্চিম গেটে এই সমাবেশ শুরু হয়।‌ সমাবেশে সভাপতিত্ব করছেন-আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত দিয়ে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম। এরপর শ্রীমদ্ভগবদ্গীতা থেকে পাঠ করা হয়। সমাবেশে উদ্ধোধনী বক্তব্য রাখেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। যৌথভাবে সমাবেশের সঞ্চালনা করছেন-যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। উপস্থিত আছেন, আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ দলটির জাতীয় নেতৃবৃন্দ।

সমাবেশে তিন সংগঠনের শীর্ষ নেতারা সহ ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত আছেন। ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে আসছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102