


হাওয়া ভবন নয়, সরকার স্বাধীনভাবে ব্যবসার সুযোগ দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৫ জুলাই) ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণ বিষয়ক ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি। এতে বিশেষ অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং প্রধানমন্ত্রীর বেসরকারি ও বিনিয়োগ সংক্রান্ত উপদেষ্টা সালমান এফ রহমান মঞ্চে উপবিষ্ট ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকের বাংলাদেশ আর ‘৮১ সালের বাংলাদেশের মধ্যে অনেক তফাৎ রয়েছে। আমরা চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী স্মার্ট জনগোষ্ঠী হিসেবে কাজ করে যাচ্ছি।

এসময় মেট্রো রেল ও পদ্মা সেতু নিয়ে বিরোধীদের করা মন্তব্যের সমালোচনা করেন তিনি। শেখ হাসিনা বলেন, কিছুই ভালো লাগে না লোকের কথা ভুলে গিয়ে আমাদের উচিত দেশের উন্নয়নে যারা কাজ করে, তাদের সঙ্গে না থাকা।

নিউজ /এমএসএম