মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

ভারতের মুম্বাইয়ে পুরস্কৃত বাংলাদেশের বর্ষা

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

ভারতের মুম্বাইয়ে স্থানীয় একটি প্রতিষ্ঠান কর্তৃক সম্মাননা পেলেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষা। ‘গোল্ডেন গার্ল অ্যাওয়ার্ড’ শিরোনামের এ অনুষ্ঠানের আয়োজক মুক্তি ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান থেকে গত ১৬ বছর ধরে বিভিন্ন অঙ্গনে তৃণমূল থেকে উঠে আসা সফল নারীদের সম্মাননা দেয়া হয়।

এ বছর বাংলাদেশ থেকে চিত্রনায়িকা বর্ষাকে অভিনয় জগতে তার সফলতার জন্য নির্বাচন করা হয়েছে। ১৭ জুন মুম্বাইয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এ সম্মাননা তুলে দেন বলিউড অভিনেত্রী রাখী সাওয়ান্ত। একই অনুষ্ঠানে রাখীকেও সম্মাননা দেয়া হয়েছে।

এমন প্রাপ্তি প্রসঙ্গে বর্ষা বলেন, ‘এটা আমার জন্য অবশ্যই গর্বের একটি বিষয়। ভারতীয়রাও আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে খোঁজ খবর রাখেন। শুধু অভিনয়ই নয়, কর্মক্ষেত্রেও সফলতার জন্য তারা আমাকে এ সম্মাননায় ভূষিত করেছেন। এ জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞ।’

অনুষ্ঠান শেষে এরই মধ্যে বর্ষা দেশে ফিরেছেন। এদিকে বর্ষা অভিনীত ‘কিল হিম’ নামে একটি সিনেমা গত রোজার ঈদে মুক্তি পায়। বর্তমানে তিনি কাজ করছেন ‘নেত্রী : দ্য লিডার’ নামে একটি সিনেমায়। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। তার সঙ্গে যথারীতি রয়েছেন অনন্ত জলিল। তাকে দেখা যাবে বর্ষার বডিগার্ডের চরিত্রে। সিনেমাটির কাজ এরই মধ্যে ৭০ শতাংশ শেষ হয়েছে। শিগগিরই বাকি কাজ সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102