মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত

সিরিয়া-লেবাননের মতো মণিপুরের পরিস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৩১ এই পর্যন্ত দেখেছেন

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য ফের উত্তাল। এক মাসের বেশি সময় ধরে চলা সংঘর্ষ যেন থামছেই না। গত বুধবার মণিপুর মন্ত্রিসভার একমাত্র নারী সদস্য কাংপোকপি কেন্দ্রের বিধায়ক নেমচা কিপগেনের বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

এ ছাড়া একইদিনে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। এরপরের দিন গতকাল বৃহস্পতিবারও রাজধানী ইম্ফলের একটি বাজার এলাকায় বেশ কিছু বাড়িতে আগুন লাগানো হয়েছে। স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন, হামলাকারীদের আটকাতে পুলিশ সেখানে কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে শুরু হওয়া সহিংসতায় বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সাথে সশস্ত্র জনতার সংঘর্ষ চলছে, সরকারি সম্পত্তি ও কর্মকর্তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। রাজ্যের শাসক দল বিজেপির প্রেসিডেন্ট অধিকারীমায়ুম সারদা দেবীর বাড়িতেও হামলা চালানো হয়েছে। থংজু বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রধান কার্যালয়টিও জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী আর কে রঞ্জন সিংয়ের ভস্মীভূত বাসভবন

মণিপুরের একজন সাবেক শীর্ষ সেনা কর্মকর্তা রাজ্যের পরিস্থিতিকে লিবিয়া, লেবানন, নাইজেরিয়া বা সিরিয়ার সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, তার রাজ্য এখন ‘স্টেটলেস’ – যেখানে মানুষের জীবন ও সম্পত্তি ইচ্ছেমতো কেড়ে নেওয়া চলে।

দুইদিন আগেই দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আর. কে. রঞ্জন সিংয়ের ইম্ফলের বাসভবন জ্বালিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের আরও বহু বিজেপি নেতা-মন্ত্রীকেও আক্রমণের নিশানা করা হচ্ছে।

মণিপুরের পরিস্থিতির জন্য বিজেপির রাজনীতিকে দায়ী করেছেন বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, মণিপুর যে জ্বলছে এবং সেখানে একের পর এক প্রাণহানি হচ্ছে, সেই ব্যর্থতার দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

মণিপুরের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির জরুরি বৈঠক ডাকার দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস এমপি ডেরেক ও’ব্রায়েন।

এদিকে দেশটির প্রায় ৫৫০ নাগরিক সংগঠন, শিক্ষাবিদ ও আইনজীবী এক যৌথ বিবৃতি জারি করে বলেছেন, বিজেপির ‘বিভাজনের রাজনীতি’ই মণিপুরে এই সহিংসতার সূচনা করেছে।

গত মাসে মণিপুরে মেইতেই ও নাগা-কুকি জাতিগোষ্ঠীর মধ্যে যে রক্তাক্ত সংঘাত শুরু হয়েছিল তা সাময়িকভাবে থিতিয়ে এলেও গত তিন-চারদিনে তা আবার নতুন করে মাথাচাড়া দিয়েছে।

রাজ্যে টহল দিচ্ছে সেনাবাহিনী 

ভারতীয় সেনাবাহিনীর সাবেক লে: জেনারেল এল নিশিকান্ত সিং, যিনি নিজে একজন মণিপুরী, এই পটভূমিতেই গত বৃহস্পতিবার একটি টুইট করেন। এই টুইট দিল্লিতেও রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে।

তিনি সেখানে লেখেন, আমি মণিপুর থেকে আসা অতি সাধারণ একজন ভারতীয়, যিনি এখন অবসর জীবন কাটাচ্ছি। আমার সেই স্টেট এখন স্টেটলেস (চরম অরাজক)। লিবিয়া, লেবানন, নাইজেরিয়া, সিরিয়া প্রভৃতি দেশের মতো এখানেও যে কেউ যখন খুশি জীবন বা সম্পত্তি ধ্বংস করে ফেলতে পারে।

তিনি আরও লিখেছেন, মনে হচ্ছে যেন মনিপুরকে নিজের কৃতকর্মের ফল ভোগ করার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। কেউ কি শুনছেন?

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102