মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

সাংবাদিকদের ওবায়দুল কাদের

ক্ষমতায় বসাবে দেশের জনগণ, বিদেশিরা নয়

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১৬০ এই পর্যন্ত দেখেছেন

বিদেশিরা ক্ষমতায় বসাবে এমন অসম্ভব চিন্তা আওয়ামী লীগ করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৬ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুকের মরদেহে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, তিনি (মির্জা ফখরুল) মনে করছেন পশ্চিমারা তাকে ক্ষমতায় বসাতে পারবে, তার দলকে ক্ষমতায় বসাতে পারবে। সে কারণে ঘন ঘন তাদের দুয়ারে ধর্ণা দিচ্ছেন। নালিশ করছেন, লবিস্ট নিয়োগ করছেন। আওয়ামী লীগের এবং শেখ হাসিনার কোনো লবিস্ট নেই। বিদেশিরা এসে ক্ষমতায় বসিয়ে দেবে, এমন কোনো অসম্ভব চিন্তা শেখ হাসিনা করেন না।

তিনি বলেন, ক্ষমতায় বসার মালিক বাংলাদেশের জনগণ। আমরা জনগণের শক্তিকে বিশ্বাস করি। শেখ হাসিনা নিজেই বলেছেন, আমরা ক্ষমতায় আসতে চাই জনগণের ভোটে। জনগণ চাইলে আছি, না চাইলে নাই। এই মানসিকতা যার, সে বিদেশি বা দেশীয় ষড়যন্ত্রকারীদের ভয় পাবেন, এটা ভাবার কোনো কারণ নেই।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102