মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

সুনামগঞ্জে বোরো ধান কাটা উৎসবে তিন মন্ত্রী

সুনামগন্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ২৪৬ এই পর্যন্ত দেখেছেন

সুনামগঞ্জের ডেকার হাওরে বোরো ধান কাটা উৎসবে যোগদিয়ে কৃষকদের সঙ্গে ধান কেটেছেন বাংলাদেশ সরকারের তিন মন্ত্রী। এ সময় বন্যার পূর্বাভাসে হাওরের বোরো ফসল নষ্ট হওয়ার শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে ওই উৎসবে যোগ দেন তারা।
তিনমন্ত্রী হলেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও উপমন্ত্রী এনামুল হক শামীম।
বন্যার পূর্বাভাস সম্পর্কে কৃষিমন্ত্রী বলেন, সুনামগঞ্জের হাওরের প্রায় ১ হাজার হারভেস্টর ধান কর্তন করছে। ইতোমধ্যে ৩০ ভাগ ধান কাটা শেষ। আগাম বন্যার আগেই হাওরের ধান কাটা যাবে।
ধানের দাম প্রসঙ্গে তিনি আরো বলেন, ধানের দাম যেমন আছে তেমন থাকবে। কৃষকরা ধানের ন্যায্যমূল্য পাক, সেটা আমরা চাই। আশা করি, কৃষকরা তাদের ধানের উপযুক্ত মূল্য পাবেন।

চলতি সপ্তাহে আগাম বন্যার বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমরা প্রকৃতির সাথে লড়াই করতে পারব না। এটা উচিত নয়। তবে প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতে হবে। বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে ফসলের উৎপাদন সময় কমিয়ে আনতে হবে। এতে অকাল বন্যা থেকে বাঁচা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন পানি উপমন্ত্রী এনামুল হক শামীম, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ প্রমুখ।

হাওরে ধান কাটা উৎসব উপলক্ষে পরে জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পরিকল্পনামন্ত্রী, কৃষিমন্ত্রী ও উপমন্ত্রী  ছাড়াও বক্তব্য  রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, কষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102