মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

শ্রাবন্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২০১ এই পর্যন্ত দেখেছেন

বছর দুয়েক আগে মধ্যগ্রামের এক শপিংমলে পার্টনারশিপে একটি জিম খুলেছিলেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেই জিম নিয়েই শুরু হয় গণ্ডগোল। যা গড়িয়েছে থানা পর্যন্ত।

হাজার হাজার টাকা দিয়ে ওই জিমে ভর্তি হলেও এখন সেই জিমে ঝুলছে তালা। এমনকি সম্প্রতি এই জিমের তরফ থেকে বিজ্ঞাপনও দেয়া হয়। যেখানে বলা হয়েছে, বছরে ১৮ হাজার টাকার জায়গায় যদি একবারে সাড়ে সাত হাজার টাকা দেওয়া হয় তবে জিমে ভর্তি নেয়া হবে। এই অফার পেয়ে অনেকেই জিমে ভর্তি হন। খবর সংবাদ প্রতিদিনের।

থানায় লিখিত অভিযোগে বলা হয়েছে, ভর্তি হওয়ার পরেই তাদের বলা হয়েছিল চার হাজার টাকার বিনিময়ে ব্যক্তিগত ট্রেনার রাখতে হবে। তারপরই দোল উৎসবের জন্য জিম বন্ধ হয়, এরপর এখনো খোলেনি। অভিযোগকারীরা থানায় অভিযোগপত্র জমা দিয়ে টাকা ফেরতের দাবি করেছেন।এ বিষয়ে শ্রাবন্তী বলেন, ‘প্রায় ছয় মাস ধরে এই জিমের সঙ্গে যোগাযোগ নেই আমার। তবে যারা নাম নথিভুক্ত করেছেন তারা নিশ্চয়ই সময় মতো সবকিছু পেয়ে যাবেন। নিশ্চয়ই কোনো কারণ আছে। তার জন্যই জিমটা বন্ধ করা হয়েছে।

গণমাধ্যমকে শ্রাবন্তীর ভাষ্য, চলতি মাসেই এ সমস্যার সমাধান হয়ে যাবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102