মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

প্রচারপত্র বিতরণকালে শামীম চৌধুরী

শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেলে

সেলিম মাহবুব, ছাতক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার রূপকল্প ও আওয়ামীলীগ সরকারের উন্নয়নের তথ্য সম্বলিত প্রচার পত্র বিভিন্ন এলাকায় বিতরণ, গনসংযোগ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, ছাতক-দোয়ারা সুনামগঞ্জ (৫) আসনের আওয়ামী লীগের সম্ভ্যাব্য প্রার্থী শামীম আহমদ চৌধূরী বলেছেন, দেশে মানুষ এখন উন্নয়নের সাথে, শেখ হাসিনার সাথে। উন্নয়নে বিশ্বাসী এদেশের মানুষ এখন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৌকায় উঠেছে।
তিনি বলেন, স্বাধীনতার পরবর্তী ২৫ বছর এদেশের মানুষকে এক অন্ধকার যুগে রেখে শাসকরা দেশের সম্পদ লুটেপুটে খেয়েছিল।
জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেলে পরিনত হয়েছে। উন্নয়নে ফেরা এ দেশের মানুষ আর অন্ধকার যুগে ফিরে যেতে চায় না।
দেশবাসী আবোরো দেশরত্ন শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে চায়। তাই দেশের অগ্রযাত্রায় জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের মিছিলে যোগ দিয়েছে এ দেশের আপামর জনগন।
রোববার দিনব্যাপী দোয়ারা বাজার উপজেলার সুরমা ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময়কালে শামীম আহমদ চৌধুরী এসব কথা বলেন। পরে ইউনিয়নের টেংরাবাজার, মহব্বতপুর বাজার, আলীপুর বাজার ও বৈটাখাই বাজারে গণসংযোগ এবং সরকারের উন্নয়নের প্রচার পত্র বিতরণ করেন।
এসময় দোয়ারা বাজার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, দোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য আজমল হোসেন সজল, নোয়ারাই ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, সুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার মামুন, লক্ষিপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলাম, ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ছাতক পৌরসভার কাউন্সিলর হাজী নাজিমুল হক, সুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম আর্মি, ছাতক উপজেলা আওয়ামী লীগ নেতা এবাদুর রহমান এমাদ, কামাল উদ্দিন, আফিক আলী, দোয়ারা উপজেলা আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন, জাহাঙ্গীর আলম রফিক, বোগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান শেখ চান, লক্ষিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম রতন, নরসিংপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ার আলী মনর, আওয়ামীলীগ নেতা মানিক মিয়া , মাওলানা আব্দুল মজিদ, হোসেন মিয়া, ফজল মিয়া, কুরবান আলী, বোগলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহ আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা হাবিবুর রহমান, আনোয়ার তালুকদার, জসিম উদ্দিন, আবুল হোসেন, ছাতক পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি জামায়েল আহমেদ ফরহাদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক আপন আহমদ, দোয়ারা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, ছাত্রলীগ নেতা শাহ আলম বাসিত প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102