মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

প্রশ্নফাঁস ঠেকাতে ইন্টারনেট স্পিড স্লো চান স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২২৮ এই পর্যন্ত দেখেছেন

সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষার আগেরদিন থেকে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত ‘ইন্টারনেট স্পিড স্লো’ রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস-বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ১০ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষাকে ঘিরে আমরা সবধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি।

মন্ত্রী জানান, পরীক্ষা উপলক্ষে প্রতিটি কেন্দ্রকেই আমরা কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখবো। যাতে সেখানে কোনো ব্যক্তি না ঢুকতে পারে এবং কোনো রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। পরীক্ষার আগেরদিন আমাদের ইন্টারনেটের স্পিড কমিয়ে দেয়ার অনুরোধ আমরা রাখব। পাশাপাশি যেসব কোচিং সেন্টার আছে, সেগুলো বন্ধ করার জন্য একটা ব্যবস্থা নেয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরীক্ষার কেন্দ্রের আশেপাশে যেসব ফটোকপি মেশিন আছে, সেগুলো যাতে চালু না থাকে এমনকি নতুন করে কেউ স্থাপন না করে সেদিকেও লক্ষ্য রাখা হবে। সার্বিকভাবে বিগত দিনে যেভাবে আমরা পরীক্ষা নেয়ার ব্যবস্থা নিয়েছি, এবছরও তাই করবো। আমাদের যারা পরীক্ষা নেবেন এবং প্রশ্ন তৈরি করবেন, এগুলো খুবই গোপনীয়তা বজায় রেখে কাজটি করা হবে এবং একটি বিশেষ টিম থাকবে, যারা এজন্য দায়িত্বপ্রাপ্ত। তাদের মাধ্যমেই এবারের এই পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে।

জাহিদ মালেক বলেন, প্রতিবছরই ভর্তির আগে আমরা একটি প্রস্তুতি নিয়ে থাকি। প্রস্তুতির অংশ হিসেবে সবাইকে নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমাদের স্বাস্থ্য শিক্ষা এবং সেবা বিভাগের কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে থাকেন; এবছরও প্রস্তুতি সম্পন্ন করেছি।

উল্লেখ্য, এবছর এমবিবিএস কোর্সে দেশের সরকারি মেডিকেলে আসন সংখ্যা আছে ৪ হাজার ৩৫০টি; বেসরকারিতে আসন ৬ হাজার ৭৭২টি এবং সবমিলিয়ে মোট আসন ১১ হাজার ১২২টি। আর বিডিএসের জন্য সরকারিতে আসন ৫৪৫টি, বেসরকারিতে ১ হাজার ৪০৫টি; মোট ১ হাজার ৯৫০টি। এমবিবিএস এবং বিডিএস মিলিয়ে সর্বমোট সিট ১৩ হাজার ৭২টি। এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দেশের ১৯টি কেন্দ্র ও ৫৬টি ভেন্যুতে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102