মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

৪১তম বিসিএস

মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

৪১ তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ৫ মার্চ থেকে শুরু হচ্ছে। ক্যাডার পদে মৌখিক পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এনে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১৬ ফেব্রুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তি বাতিল করে ২২ ফেব্রুয়ারির বিজ্ঞপ্তি অনুসারে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে জানানো হয়।

সম্প্রতি পিএসসির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ৪১তম বিসিএস পরীক্ষা ২০১৯-এর সাধারণ এবং কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের পদগুলোর জন্য মৌখিক পরীক্ষার সময়সূচি আংশিক সংশোধন করা হয়েছে।

২২ ফেব্রুয়ারির বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৫ মার্চ থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ১২ জুন পর্যন্ত। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পিএসসির প্রধান কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে লিখিত পরীক্ষা সাময়িক উত্তীর্ণ প্রার্থীদের ৫ হাজার ৮১৮ জন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকযোগে কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। কমিশনের ওয়েবসাইট থেকে সাক্ষাৎকারপত্রটি ডাউনলোড করতে হবে।

এই বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও উল্লেখ করা হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102