মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত

নতুন রূপে নোরা

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

বলিউড অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরা ফাতেহি। দিলবার, কোমরিয়া, ও সাকি সাকি, গারমিসহ অনেক জনপ্রিয় গানে নেচে দর্শক মনে জায়গা করে নিয়েছেন।

প্রায় সময়ই সাহসী ফটোশ্যুট করে আলোচনায় চলে আসেন তিনি। খোলামেলা পোশাকে আর নতুন নতুন স্টাইলে ছবি তুলে সামাজিক মাধ্যমে ঝড় তোলেন তিনি। এবার তেমনি নতুন রূপে দেখা গেছে এই অভিনেত্রীকে।

ঝলমলে একটি পোশাকে নোরার কয়েকটি ছবি নেট দুনিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, ইনস্টাগ্রামে চেয়ারের ওপরে পা রেখে ছবি তুলেছেন অভিনেত্রী নোরা। এই ড্রেসের সঙ্গে মানানসই হাই হিল জুতা পরেছেন অভিনেত্রী। সুন্দর চাহনিতে বেশ মানিয়েছে তাকে।

ইনস্টাগ্রামে নোরাকে ৪৪.১ মিলিয়নের বেশি মানুষ অনুসরণ করে থাকেন। তার ভক্তের সংখ্যা যেন বেড়েই চলেছে। নোরার স্টাইল দেখে রাতের ঘুম উড়ে যায় অনুরাগীদের। তার হটনেস দিয়ে বড় বড় তারকাদেরও স্তব্ধ করে দিতে পারেন নৃত্যশিল্পী নোরা ফতেহি।

প্রসঙ্গত, বর্তমানে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন নোরা। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাহুবলী : দ্য বিগিনিং, কিক টু, শের, লোফার, সত্যমেভ জয়তে, স্ত্রী, ভারত, বাটলা হাউস। এ ছাড়াও আরও নতুন কিছু সিনেমা ও আইটেম গানে অভিনয় করছেন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102