মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

‘অস্বাস্থ্যকর’ রাজধানী ঢাকা, অবস্থান ষষ্ঠ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৩৬ এই পর্যন্ত দেখেছেন

`বরাবরের মতোই দূষিত ঢাকার বায়ু। তবে ‘অস্বাস্থ্যকর’বায়ু থাকা সত্ত্বেও দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান আজ (সোমবার) ষষ্ঠ।’

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২১মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ১৭৯। আজ তালিকায় শীর্ষে আছে ভারতের দিল্লি, স্কোর ২৪৩। একিউআই স্কোরে দ্বিতীয় স্থানে আছে ঘানার আক্রা, স্কোর ২২৮। ১৯৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর। চতুর্থ স্থানে আছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়, স্কোর ১৮৪। পঞ্চমে ইরাকের বাগদাদ (স্কোর ১৪০)।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।’

বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে প্রতি ঘনমিটারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102