মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত

দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান

সিরাজগঞ্জে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৪৭ এই পর্যন্ত দেখেছেন

সিরাজগঞ্জের তাড়াশে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুছকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার ভোগলমান চারমাথায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুছ দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।

এ ব্যাপারে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক বলেন, আব্দুল কুদ্দুছ ভোগলমান চারমাথা এলাকায় দোকানে বসে ছিলেন। এ সময় কয়েকজন অপরিচিত লোক এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আব্দুল কুদ্দুছের বুকে গুলি করা হয়েছে। আমরা ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102