মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

পুলিশের মহাপরিদর্শক

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে বাংলাদেশ পুলিশ প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২১০ এই পর্যন্ত দেখেছেন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, আগামী সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো নিজস্ব কর্মসূচি পালন করছে। কিন্তু আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর কোনো চেষ্টা করা হলে পুলিশ তা মোকাবিলা করবে।

যেকোনো ধরনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা করার সামর্থ্য আমাদের আছে। অতীত অভিজ্ঞতা, অর্জিত সক্ষমতা ও দক্ষতা দিয়ে আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে বাংলাদেশ পুলিশ প্রস্তুত থাকবে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা জেলা পুলিশ আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি অনুযায়ী যে কোনো ধরনের জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে। জঙ্গিরা কোনো পদক্ষেপ নেওয়ার আগেই আমরা তাদের দমন করে ফেলি। আমাদের গোয়েন্দা তৎফরতা অব্যাহত আছে।

বিকেল ৪টায় কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এ সময় কুমিল্লা জেলার প্রতিটি উপজেলার পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নেন। এছাড়াও ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, বালিশ প্রতিযোগিতা, হাড়ি ভাঙাসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন জেলা পুলিশ সদস্যরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান প্রমুখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102