মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ

প্রধানমন্ত্রীর প্রতি অবিচার হলে আমি পাশে থাকবো

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন
ধবার জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও ভাসানী অনুসারী পরিষদের প্রধান উপদেষ্টা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

খালেদা জিয়ার প্রতি অবিচার করা হয়েছে মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও ভাসানী অনুসারী পরিষদের প্রধান উপদেষ্টা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনারও বিভিন্ন অন্যায়ের বিচার হবে। তবে, তার (প্রধানমন্ত্রী) প্রতি অবিচার হলে আমি তার পাশে থাকবো।

বুধবার (৮ ফেব্রুয়ারী) জাতীয় প্রেসক্লাবে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ঐতিহাসিক কাগমারী সম্মেলন দিবস উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, বাংলাদেশের নির্মাতা মওলানা ভাসানী, অন্য কেউ নয়। মেহনতী ও শ্রমজীবী মানুষের পক্ষে সবসময় অবস্থান ছিলো মওলানা ভাসানীর। উনি কখনো ক্ষমতা বা প্রাচুর্যের রাজনীতি করেননি। দল হিসেবে নয়, ব্যক্তি হিসেবে তার জনপ্রিয়তা ছিলো সকলের ঊর্ধ্বে।

তিনি বলেন, দেশে আজ কোনো গণতন্ত্র নেই। এ সরকারকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারা তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিবে না। কারণ, তারা জানে সুষ্ঠু নির্বাচন হলে তাদের সিংহভাগ প্রার্থী জামানত হারাবে। আর যখনই তাদের পরাজয় হবে, তখন থেকেই তাদের সকল অপকর্মের বিচার শুরু হয়ে যাবে। তাই তত্বাবধায়ক সরকারের দাবিতে আমাদের অবশ্যই রাস্তায় থাকতে হবে। সবাইকে সম্মিলিতভাবে আন্দোলন করতে হবে। আন্দোলনে মওলানা ভাসানীর দেখানো পথে আমাদের অগ্রসর হতে হবে। ঐক্যের প্রয়োজনে সবাইকে একত্রিত হতে হবে।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের বাবুল বিশ্বাস, হাবিবুর রহমান রিজু, হাবিবুর রহমান হাবিব, ব্যারিস্টার সাদিয়া আরমান, মকিম খান, মিরাজুল ইসলাম মিরাজ প্রমুখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102