মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১

তেতুলিয়ায়

সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

তেতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৭৪ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল্লাহ রুবেল (২৬) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভজনপুর মহাসড়কের তেতুঁলিয়া হাইওয়ে থানার সামনে এ দূর্ঘটনাটি ঘটে।

রুবেলের বাড়ি উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের ফুটকিবাড়ি হাজিপাড়া এলাকায়। তিনি ওই এলাকার জহির আলীর ছেলে। রুবেল পঞ্চগড় মকবুলার রহমান সরকারী কলেজে স্নাতক শ্রেণীর ছাত্র।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, রবিবার দুপুরে ব্যক্তিগত কাজ শেষে পঞ্চগড় থেকে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন রুবেল। এসময় তিনি ভজনপুর ইউনিয়নের পুরাতন ব্রীজ সড়কের তেতুঁলিয়া হাইওয়ে থানার সামনে পৌঁছলে মোটরসাইকেলের উচ্চগতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের পাশে বালিতে পিছলে সড়কে ছিটকে পড়ে যান। এতে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পায়।

স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী দুর্ঘঠনায় রুবেল এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102