মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুল

জনগণের ক্ষমতায়নই আমাদের লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯৪ এই পর্যন্ত দেখেছেন
বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক।

জনগণের ক্ষমতায়নই আমাদের লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণফোরাম-বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। বৃহস্পতিবার বিকালে গুলশান বিএনপি চেয়ারপার্সন অফিসে এ বৈঠক হয়।

মির্জা ফখরুল বলেন, আমরা ফ্যাসিস্ট সরকারের হাত থেকে জনগণকে বাঁচাতে ১০ দফার ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বেগবান করবো। নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য।

বৈঠক শেষে গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন- ৭০ এর নির্বাচনে আমরা বিজয়ী হলেও জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা পাকিস্তানিরা হস্তান্তর না করায় গণতন্ত্রের জন্য লড়াই করে বাংলাদেশ স্বাধীন করেছি। আজ যে সরকার গণতন্ত্র হরণ করছে তাদের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। এ জন্য নিরপেক্ষ নির্দলীয় সরকারের দাবিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে আমাদের আন্দোলন চলবে। দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে দলমত নির্বিশেষে সব পেশার মানুষকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শরিক হওয়ার আহবান জানাই।

বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

এছাড়া গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি- অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মহিউদ্দিন আবদুল কাদের ও সভাপতি পরিষদ সদস্য অ্যাডভোকেট ফজলুল হক সরকার, পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারীর নেতৃত্বে, মহাসচিব আবদুল কাদের, কো-চেয়ারম্যান রফিকুল ইসলাম রণো ও প্রেসিডিয়াম সদস্য বিলকিস খন্দকার উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102