মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

বুবুজান হয়ে আসছেন মাহি

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩১৮ এই পর্যন্ত দেখেছেন

রাজনীতির মাঠে এখন ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আর দু-একদিনের মধ্যেই যাবেন বিশ্রামে। কারণ মা হতে যাচ্ছেন তিনি। তবে এর মাঝে ‘বুবুজান’ হয়ে সবার সামনে আসছেন এই চিত্রনায়িকা।

ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৭ ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে ‘বুবুজান’ সিনেমা। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় চিত্রনায়ক শান্ত খানের বিপরীতে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া। আর সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন মাহিয়া মাহি।

পরিচালক জানান, সমসাময়িক নারী নির্যাতনের ঘটনার প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘বুবুজান’। এটি দর্শকের মন ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা তার।

অভিনেতা শান্ত খান বলেন, ‘‘বুবুজান’ গল্প নির্ভর ছবি। মান্না স্যারের ‘আম্মাজান’ ছবির মতো পারিবারিক আবেগ আছে এখানে। সে ছবিতে মান্না স্যার মায়ের জন্য পাগল ছিলেন। আর এই ছবিতে আমি বোন বলতে পাগল। মাহি আপু আমার বড় বোনের ভূমিকায় অভিনয় করেছেন।

তিনি আরও বলেন, ‘ছবিতে সালওয়া আমার নায়িকা। দুজনে প্রথমবার স্ক্রিন শেয়ার করেছি। অভিজ্ঞতা ছিল দারুণ। রনি ভাই বেশ যত্ন নিয়ে কাজটি করেছেন। পুরো টিম নিজেদের শতভাগ দিয়ে কাজটি করার চেষ্টা করছি। ছবিতে আমাকে প্রতিবাদী এক ভাইয়ের চরিত্রে দেখা যাবে। আশা করছি ভালো সাড়া পাবে সিনেমাটি।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102