মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

এরশাদ সাহেবকে হারিয়েছি

মোতাহারের বক্তব্য এক্সপাঞ্চ করা হবে: স্পিকার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩
  • ২৩১ এই পর্যন্ত দেখেছেন
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গতকাল (সোমবার) মহামান্য রাষ্ট্রপতির ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর বক্তব্য দেবার সময় লালমনিরহাট-১ এর সংসদ সদস্য মোতাহার হোসেন বক্তব্য দানকালে রাষ্ট্রপতির ভাষণের সাথে সম্পৃক্ত নয় এমন যে বিষয়গুলো উপস্থাপন করেছেন এমনসব অপ্রাসঙ্গিক কথা এক্সপাঞ্চ করা হবে। একই সঙ্গে বিরোধী দলের এমপি কাজী ফিরোজ রশীদ যে অসংসদীয় ভাষা ব্যবহার করেছেন তাও এক্সপাঞ্চ করা হবে বলে জানান স্পিকার।

এর আগে মঙ্গলবার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাড়িয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু গতকাল (সোমবার) মোতাহার হোসেন ‘এরশাদ সাহেবকে ভোটে হারিয়েছি এবং জামানত বাজেয়াপ্ত করেছিলাম’ এমন মিথ্যা ও বানোয়াট কথা প্রত্যাহার করা নয় তো এক্সপাঞ্চ করার দাবি জানান। এরই পরিপ্রেক্ষিতে স্পিকার মোতাহার হোসেনের এরশাদ সাহেবকে হারানো ও জামানত বাজেয়াপ্তসহ রাষ্ট্রপতির ভাষণের সঙ্গে সম্পৃক্ত নয় এমন সব বক্তব্য এক্সপাঞ্চের কথা ঘোষণা করেন।

পয়েন্ট অব অর্ডারে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগের সঙ্গে একটা মহাজোট হয়েছিল। জাতীয় পার্টি সব সময় নির্বাচনে অংশ নিয়েছে, এবং জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। সংসদের ভিতরে ফাইল ছোড়াছুড়ি, বিশৃঙ্খলা সৃষ্টি করা, পার্লামেন্ট বর্জন করা, অসংসদীয় ভাষা ব্যবহার করা একটি খারাপ প্রাকটিস। আমরা প্রমাণ করেছি একটি কার্যকর বিরোধী দল হবার ও একটি ভাল কালচার সৃষ্টির চেষ্টা করছি।

তিনি বলেন, ২০১৪ সালে জাতীয় পার্টি নির্বাচন বর্জন করে। শেষ মুহূর্তে পার্টির চেয়ারম্যান সমস্ত মনোনয়ন প্রত্যাহার করে নেন। এ নির্বাচনে বিএনপিসহ কোন দলই আসেনি। জাতীয় পার্টি নির্বাচনে না আসে তাহলে বাংলাদেশে একটি সাংবিধানিক শুন্যতার সৃষ্টি হতো, অসাংবিধানিক অবস্থার সৃষ্টি হতো। এমতাবস্থায় বেগম রওশন এরশাদ এবং আমাদের কয়েকজন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহম্মদ এরশাদের সঙ্গে বিট্রে করে, বেইমানি করে বিদ্রোহ করে বেগম এরশাদের নেতৃত্বে নির্বাচন করেছিলাম। সে নির্বাচনে এরশাদ সাহেব লালমনিরহাট, রংপুরসহ কয়েকটি আসনে মনোনয়ন জমা দিয়েছিলেন এবং পরে তা প্রত্যাহার করে নিয়েছিলেন। তিনি রংপুরেও নির্বাচন করতে চাননি, আমরা শুধুমাত্র লিগার্সী মেনটেন করার জন্য, এই সংসদে এরশাদ সাহেবের মত লোক আছেন সেটা দেখানোর জন্য, সেদিন আমরা চেষ্টা করে রংপরে এরশাদ সাহেবকে বিজয়ী হবার ব্যবস্থা করেছিলাম।

এ সময় এমপি মোতাহার হোসেনের দিকে আঙ্গুল তুলে তিনি বলেন, ২০১৪ সালে যদি আমরা নির্বাচনে না আসতাম তাহলে উনি প্রতিমন্ত্রী তো হতে পারতেন না, এমনকি এমপিও হতেন না। তিনি প্রতিমন্ত্রী/ মন্ত্রী হয়েছিলেন আমরা নির্বাচনে এসেছিলাম বলে। এরশাদ সাহেব লালমনিরহাটে নির্বাচন তো করেন তাই, প্রত্যাহার করেছিলেন, তার মতো লোক কিভাবে বলে এরশাদ সাহেবকে তিনি পরাজিত করেছিলাম। আমি কি বলতে পারি প্রধানমন্ত্রীকে নির্বাচনে আমি ফেল করার। এত বড় দু:সাহস তার হয় কি করে। চুন্নু এ সময় মোতাহার হোসেনের এ মিথ্যা ও বানোয়াট কথা প্রত্যাহার নয়তো এক্সপাঞ্চ করার দাবি জানান।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102