মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

মেইড ইন বাংলাদেশ সেমিনারে বাণিজ্যমন্ত্রী

ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের মহাসড়কে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের মহাসড়কে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, মোবাইল ফোনে মানুষ ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সুবিধা গ্রহণ করছেন। পুরো পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়, গ্রাম হয়ে উঠেছে শহর। মোবাইল ফোন সেক্টরে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। এই মোবাইল ফোন সেটের সিংহ ভাগ এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ঢাকায় শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশের সংযুক্তির মহাসড়ক স্লোগান নিয়ে বিটিআরসি আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য প্রদানের সময় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিটিআরসির চেয়ারম্যান (সিনিয়র সচিব) শ্যাম সুন্দর শিকদার।

বাণিজ্যমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের সুবিধা প্রাপ্তি নিশ্চিত করতে সরকার মোবাইল সেক্টরকে বিভিন্ন ধরনের সুবিধা নিশ্চিত করেছে, সরকার ডিজিটাল সেবা গ্রহণ সহজ লভ্য করে দিয়েছে। তারপরও বিদেশ থেকে বৈধ এবং অবৈধ পথে মোবাইল ফোন সেট বাংলাদেশে প্রবেশ করছে। এটা বন্ধ হওয়া দরকার। বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের নিজস্ব শিল্পকে সুরক্ষা দিয়ে আমাদের কাজ করতে হেব। আমাদের মোবাইল সেট উৎপাদনের ব্রান্ডিং ও সুরক্ষা নিশ্চিত হওয়া দরকার। সরকার মোবাইল ফোনসেট সহজলভ্য করার জন্য দেশের ১৫টি প্রতিষ্ঠানকে মোবাইল ফোন তৈরির লাইসেন্স প্রদান করেছে। অনেক দক্ষ জনবল এগুলোতে কাজ করছে। আমাদের উন্নতমানের মোবাইল ফোন তৈরি করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতে হবে। সে সক্ষমতা আমাদের আছে। আমাদের প্রযুক্তি আছে, সফটওয়্যার আছে, দক্ষ জনবল আছে। এই সেক্টরে আমাদের রপ্তানির উজ্জল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

তিনি আরো বলেন, আমাদের ইলেকট্রিক ও ইলেক্ট্রনিক্স পণ্য পর্যাপ্ত পরিমাণে উৎপাদিত হচ্ছে। দেশের চাহিদা পূরণ করে এগুলো বিদেশে রপ্তানি হচ্ছে। অনেক প্রতিকুল পরিবেশ মোকাবেলা করে আমাদের তৈরি পোশাক খাত বর্তমান অবস্থানে। বাংলাদেশ এখন পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। আইসটি সেক্টরও আমাদের খুবই সম্ভাবনাময় খাত। আমাদের সফটওয়্যার বিদেশে রপ্তানি হচ্ছে, রপ্তানির পরিমান অনেক বাড়ানো সম্ভব। শিল্প বান্ধব নীতি এই শিল্পকে এগিয়ে নিতে পারে অনেক দূর। এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, বাংলাদেশ সে পথেই এগিয়ে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি বৃদ্ধির সবগুলো সেক্টরকে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা দিয়ে যাচ্ছে।

মেইড ইন বাংলাদেশ (এমআইবি) আলোচ্য বিষয়ে সেমিনারে বিষয়ের উপর মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মেসবাহ উদ্দিন। সেমিনারে আলোচনায় অংশ নেন স্পেকট্রাম ম্যানেজমেন্টের পিএসসি সিগন্যালস পরিচালক লে. কর্নেল আউয়াল উদ্দিন আহমেদ (অব.), রিভ গ্রুপের গ্রুপ সিইও এম রেজাউল হাসান, এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ ও ওয়ালটনের নির্বাহী পরিচালক অভিনেতা আজিজুল হাকিম।

এর আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ যৌথভাবে আয়োজিত ‘বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ইনডেক্স-২০২২-২০২৩’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102