মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত

তেতুলিয়া উপজেলার

চা বাগান থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

তেতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগর ধানশুখা চা–বাগানের মধ্যে পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। সে শালবাহান এলাকার নিখোজ কামরুল ইসলাম (৩৫) তাকে গত ৩ দিন থেকে তিনি নিখোজ ছিলেন।

এ বিষয়ে গত সোমবার নিখোজ সন্ধান চেয়ে মডেল থানায় জিডির ৩ দিন পর চা বাগান থেকে লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। বুধবার (২৫ জানুয়ারি) বিকালে ৭ নং দেবনগড় ইউনিয়নের ধানসুখা গ্রামের করতোয়া নদী পাশে একটি চা বাগান থেকে লাশটি উদ্ধার করেন পুলিশ।তিনি তেতুলিয়া
উপজেলার ২ নং তিরনই হাট ইউনিয়নের যোগীগছ গ্রামের বাসিন্দা মোঃ জব্বারের ছেলে কামরুল ইসলাম পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে কয়েকজন স্থানীয় নারী রান্নার জন্য চাবাগানে লাকড়ি কুড়ানোর জন্য যায়। লাকড়ি কুড়াতে কুড়াতে এক পর্যায়ে চাবাগানের গর্তে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

কামরুলের পরিবার থেকে জানান, গত (২৩ জানুয়ারি) আনুমানিক সকাল ৮ টা ৩০ মিনিটে স্থানীয় শালবাহান বাজার গিয়ে নিখোঁজ হয়। বার বার তার সাথে তার মোবাইলে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। এক পর্যায়ে না পেয়ে তেঁতুলিয়া মডেল থানায় একটি জিডি করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102