মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
অক্টোবরে অনুষ্ঠিত হবে ৪র্থ বৃটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬ অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি

বিপিএলের উদ্বোধনী ম্যাচে এক’শ রানও হলো না

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন

বিপিএলের নতুন আসর। প্রথম ম্যাচ। সতেজ উইকেট। কিন্তু ২২ গজে সেই পুরোনো চিত্র। এজন্য অবশ্য উইকেটকে খুব বেশি দোষারোপ করাও যাবে না। ব্যাটসম্যানরাই যে তালগোল পাকানো ব্যাটিং করলেন।

সিলেট স্ট্রাইকার্সের বিরুদ্ধে বিপিএলের প্রথম ম্যাচে এক’শ রানও করতে পারলো না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ৮৯ রানের বেশি করতে পারেনি তারা।  গুমোট আকাশের ফাঁক দিয়ে দুপুর গড়াতেই দেখা মেলে ঝলমলে সূর্যে্যর। সেই তেজোদ্বীপ্ত সূর্যে্যর মতোই উদ্দীপ্ত ছিল সিলেট স্ট্রাইকার্সের বোলিং। মাশরাফি একাদশ সাজিয়েছিলেন একেবারে কন্ডিশন বুঝে।

তিনিসহ একাদশে চার পেসার। দুই বিদেশি মোহাম্মদ আমির ও থিসারা পেরেরার সঙ্গে স্থানীয় রেজাউর রহমান রাজা। চতুষ্টয়ের আক্রমণে স্রেফ পুড়ল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর আড়াইটায়। কিন্তু দুই ঘণ্টা আগে হঠাৎ সময়ের পরিবর্তন। ম্যাচ শুরু দুপুর দুইটায়। আধা ঘণ্টা এগিয়ে আসা ম্যাচের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে চট্টগ্রাম। পাওয়ার প্লে’তে ২১ রানে নেই ২ উইকেট।

মাশরাফির প্রথম দুই ওভার ছিল একেবারে নিয়ন্ত্রিত। প্রথম ওভারে ১ রান দেওয়ার পর দ্বিতীয় ওভারে দেন ১০ রান। সঙ্গে আমির, থিসারার আক্রমণের জবাব ছিল না চট্টগ্রামের ব্যাটসম্যানদের। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ক্রমেই লড়াই থেকে ছিটকে যেতে থাকে তারা।

বল হাতে সিলেটের সেরা ছিলেন রাজা। ৪ ওভারে ১৪ রানে নিয়েছেন ৪ উইকেট। নিজের বোলিং স্পেলে কোনো বাউন্ডারি হজম করেননি এ পেসার। ডট বল ছিল ১২টি। প্রায় আট মাস পর মাঠে ফিরে মাশরাফির বোলিংও ছিল আঁটসাঁট। ১৮ রানে পেয়েছেন মৃত্যুঞ্জয়ের উইকেট। তার বোলিং স্পেলে ছিল ১৩টি ডট বল। এছাড়া আমিরের বোলিংয়ের কোনো উত্তর ছিল না ব্যাটসম্যানদের। ৪ ওভারে ১ মেডেনে কেবল ৭ রান দিয়েছেন। তার ২৪ বলের ২০টি ছিল ডট। চট্টগ্রামের বোলিংয়ের ভরসা ছিলেন আফিফ হোসেন। কিন্তু ২৩ বলে ২৫ রানের বেশি করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন আল-আমিন জুনিয়র।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102