মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী

কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের আইনমন্ত্রী

নির্ধারিত সময়েই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

নির্ধারিত সময়েই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অধস্তন আদালতের বিচারকদের জন্য কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, এখন পর্যন্ত সংবিধান সংশোধনের কোনো পরিকল্পনা সরকারের নেই। নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। যেহেতু তিনি (আবদুল হামিদ) দুই মেয়াদে থেকেছেন, সংবিধান অনুসারে তিনি আর থাকতে পারবেন না। তাই নতুন একজন নির্বাচিত হবেন।

বিএনপির উচ্চপদস্থ নেতাদের জামিনের প্রসঙ্গে আনিসুল হক বলেন, আদালতের কাজে আইন মন্ত্রণালয় তো নিশ্চয়ই না, কোনো মন্ত্রণালয় হস্তক্ষেপ করছে না। আদালত যদি মনে করেন জামিন দেওয়া যাবে, দেবেন। আদালত যদি মনে করেন দেওয়া যাবে না, দেবেন না।

আইনমন্ত্রী আরও জানান, এটা অহরহ হয়ে থাকে যে, নিম্ন আদালত জামিন দেননি, উচ্চ আদালত দিয়েছেন। আবার এমনও হয় নিম্ন আদালত জামিন দিয়েছেন, উচ্চ আদালত আটকিয়ে দিয়েছেন। এটা নতুন কিছু না বাংলাদেশে। এটা নিয়ে যারা প্রশ্ন তুলেছেন, তারা হয়তো জাতীয় পার্টি ও বিএনপির আমল দেখেননি বা দেখলেও সেট বলতে চাচ্ছেন না তারা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102