মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী

বিশৃঙ্খলার চেষ্টা হলে ব্যবস্থা: ডিএমপি

পল্টন-মগবাজারে বিএনপিকে গণমিছিলের অনুমতি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৭৬ এই পর্যন্ত দেখেছেন

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর রাজধানীতে গণমিছিল করার অনুমতি পেয়েছে বিএনপি। তবে পল্টন থেকে মগবাজার তারা মিছিল করতে পারবেন। বিএনপির শান্তিপূর্ণভাবে গণমিছিল করতে চেয়েছেন। যদি গণমিছিলের নামে অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয় তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিএমপির সার্বিক প্রস্তুতি থাকবে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে নয়টায় ডিএমপি কমিশনারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে এ কথা বলেন তিনি।

হাতে নিয়ে বলেন, বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি সদর দপ্তরে এসেছিলেন আমাদের সঙ্গে বৈঠক হয়েছে। তারা তাদের পূর্বঘোষিত দলীয় কর্মসূচি গণমিছিল আগামী ৩০ ডিসেম্বর করতে চান। আমরা সার্বিক বিবেচনায় পল্টন দলীয় কার্যালয় থেকে মগবাজার পর্যন্ত গণমিছিল করার অনুমতি দিয়েছি।

গণমিছিলকে ঘিরে কোনো ধরণের বিশৃঙ্খলা বা অরাজকতার আশঙ্কা দেখছেন কিনা জানতে চাইলে কমিশনার বলেন, বিএনপির দলীয় গণমিছিল কর্মসূচি উপলক্ষ্যে আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমরা বিশৃঙ্খলা বা অরাজকতার আশঙ্কা করছি না, তারা (বিএনপি) আমাদের সুশৃঙ্খল গণমিছিল করার প্রতিশ্রুতি দিয়েছেন। এরপরও যদি কেউ বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টির চেষ্টা করে বা করা হয় তাহলে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করেন বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।

পরে ঘণ্টাখানেক বৈঠক শেষে সন্ধ্যা সাতটার দিকে ডিএমপি কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেন, আগামী শুক্রবার ৩০ ডিসেম্বর বিএনপির ১০ দফা দাবি আদায়ের প্রথম কর্মসূচি গণমিছিল। সেই গণমিছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে করা যায় সেজন্য বিএনপির রুট নিয়ে ডিএমপির সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া তাদের বিষয়টি অবহিত করা। গণমিছিল সফল ও সার্থক করা এখন বিএনপির মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যেই আমরা এখন এগিয়ে যাচ্ছি। গণমিছিল নয়াপল্টন থেকেই শুরু হবে।

বিএনপির নির্ধারিত গণমিছিল নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট রুটেই শুরু হবে। শুক্রবার দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গণমিছিল করার অনুমতি দিয়েছে ডিএমপি।

এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, বিএনপির এটি গণমিছিল, এটি সমাবেশ না। আপনারা দেখবেন শুক্রবার বাদ জুমা গণমিছিল হবে। এখানে বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন। বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা গণতান্ত্রিক রাজনৈতিতে বিশ্বাসী। জনগণের কথা বলার জন্য বিএনপির ১০ দফার যেই কর্মসূচি সেটা বাস্তবায়নের জন্য সবার সর্বাত্মক সহযোগিতা পাবো। এছাড়া আন্দোলন ও সংগ্রামের প্রথম ধাপ গণমিছিল।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102