মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

অচল স্বাস্থ্য সেবা

যুক্তরাজ্যে এন এইচ এস নার্সদের ধর্মঘট

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজযের জাতীয় স্বাস্থ্য সেবা এন এইচ এস ইতিহাসে সব চেয়ে বড় নার্সদের ধর্মঘট চলছে।এন এইচ এস নার্সদের ১৯ শতাংশ বেতন বাড়ানোর দাবিতে এ ধর্মঘট শুরু করেছে নার্সরা।ইংল্যান্ডের প্রায় এক চতুর্থাংশ হাসপাতালের নার্সরা ও উত্তর আয়ারল্যান্ডের সব স্বাস্থ্য বোর্ড এই ধর্মঘটে অংশ নিয়েছে।এছাড়া ওয়েলসের নার্সরাও এই ধর্মঘটে অংশ নিয়েছে।তবে স্কটল্যান্ডে নার্সদের এই ধর্মঘট হচ্ছে না।

বেতন বৃদ্ধির দাবি তোলা নার্সের সংখ্যা তিন লাখেরও বেশি।ইংল্যান্ডে ২১৯টি হাসপাতাল মানসিক-স্বাস্থ্য ট্রাস্ট ও কমিউনিটি সার্ভিসের মধ্যে ৫১টিতে প্রথম দফার ধর্মঘট চলছে।ধর্মঘট চলাকালে জরুরি চিকিৎসাসেবা চলমান রয়েছে।রুটিন চিকিৎসা ও পূর্বনির্ধারিত

নির্ধারিত অস্ত্রোপচার বন্ধ রয়েছে।হাজার হাজার ডাক্তার এপারর্মেন্ট বাতিল করা হয়েছে।ট্রেড ইউনিয়ন আইন মোতাবেক, ধর্মঘটের সময়ও জীবন রক্ষাকারী জরুরি সেবা অব্যাহত রাখতে হবে। কেমোথেরাপি ও কিডনি ডায়ালাইসিস, আইসিইউ, নবজাতক ইউনিট, শিশুদের দুর্ঘটনা ও জরুরি চিকিৎসাসেবা অবশ্যই চালু রাখতে হবে।

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী স্টিভ বার্কলে নার্সদের কাজে যোগদানের আহবান জানিয়েছেন।বেতন-ভাতা বাড়ানোর দাবিতে তাদের এ ধর্মঘট।ব্রিটেনের নার্সদের সংগঠন ন্যাশনাল হেলথ সার্ভিস-এনএইচএস এর ইতিহাসে এ ধরনের এত বড় ধর্মঘট আর কখনো দেখা যায়নি।তবে ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডে এই ধর্মঘট পুরোদমে চলছে।

ধর্মঘট চললেও জীবন-রক্ষাকারী সেবা দেওয়াও অনেক ক্ষেত্রে সম্ভব হচ্ছে না।রুটিন সার্জারি এবং অন্যান্য কার্যক্রম ব্যাহত হচ্ছে।রয়্যাল কলেজ অব নার্সিং বলেছে তাদের ধর্মঘটের পথ বেছে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।কারণ মন্ত্রীরা তাদের বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা শুরু করতে চাননি।ব্রিটিশ সরকার জানিয়ে দিয়েছে ১৯ শতাংশ বেতন বাড়ানোর দাবি পূরণ করা সম্ভব নয়।

ট্রেড ইউনিয়ন আইন অনুযায়ী নার্সরা গুরুতর অসুস্থ রোগীদের সেবা দিয়ে যাবে। কেমোথেরাপি এবং কিডনি ডায়ালাইসিস অব্যাহত থাকবে।এছাড়া যেসব রোগী ইন্টেন্সিভ কেয়ারে আছেন তাদেরও সেবা দেওয়া হবে। নার্সরা বলছেন,তারা যথেষ্ট দেখেছেন।কিন্তু তাদের যথেষ্ট বেতন এবং মূল্য দেওয়া হচ্ছে না।সরকার তাদের কথা শুনছে না ফলে তাদের সামনে ধর্মঘটের বিকল্প ছিল না।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

 

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102